চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কল্কি’তে অমিতাভের ‘বডি ডাবল’ হওয়া কে এই সুনীল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:57 অপরাহ্ন 31, আগস্ট 2024
in বিনোদন
A A
অমিতাভের বডি ডাবল হিসেবে সুনীলের ছবি, পুরানো ও নতুন ছবি তুলনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা সুনীল কুমার, যিনি রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুরের ব্লকবাস্টার ছবি ‘স্ত্রী টু’তে সরকাটা চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। কিন্তু জানেন কি এই সুনীল কুমার-ই হলেন সেই ব্যক্তি যিনি ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে অমিতাভ বচ্চনের বডি ডাবল হয়ে কাজ করেছেন।

সম্প্রতি ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে অমিতাভের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন সুনীল। স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সেটে সেটাই আমার প্রথম দিন ছিল, যখন আমি দৃশ্যে প্রবেশ করি। তখন অমিতাভ স্যার ও প্রভাস স্যার কাছাকাছি বসেছিলেন। আমি হার্নেস পরে আমার অ্যাকশন সিকোয়েন্সের জন্য তৈরি হলাম, তখন অমিতাভ স্যার আমার দিকে তাকালেন। তিনি আমার কাছে এসে ক্যামেরা পার্সনকে একটা ছবি তুলতে বললেন। আর হেসে বললেন, ‘সাবহি মেরে কো লম্বু বোলতে হ্যায়, আজ মুঝসে লম্বা কোই মিল গ্যায়া (সবাই আমাকে লম্বা বলে ডাকে, তবে আজ আমার থেকেও লম্বা একজনের দেখা পেলাম)।’

সুনীলের কথায়, ‘এই ছবিতে কাজের বিষয়ে আমি এবং আমার পরিবারও খুব উত্তেজিত ছিলাম কারণ আমরা সবাই অমিতাভ বচ্চনের ভক্ত। আর এখানে আমি ওনার বডি ডাবল হয়ে কাজ করেছি। শুটিংটাও বেশ মজার ছিল, কারণ আমি প্রচুর স্টান্ট করতে পেরেছি।’

‘কল্কি’তে সুনীলের মুখ অমিতাভ বচ্চনের সঙ্গে সুপার ইম্পোজ করা হয়েছিল। নাগ অশ্বিন পরিচালিত এই ছবিতে অশ্বথামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। অশ্বথামা ছিলেন গুরু দ্রোণাচার্য ও কুলগুরু কৃপাচার্যের বোন কৃপির পুত্র। যিনি তার অসাধারণ জন্ম, অটল আনুগত্য এবং বিতর্কিত কর্মকাণ্ডের কারণে মহাভারতের এক চিত্তাকর্ষক ব্যক্তিত্ব। –হিন্দুস্থান টাইমস

Tags: অমিতাভ বচ্চনকল্কি ২৮৯৮ এডিসুনীল কুমার
Previous Post

প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু

Next Post

বাবরকে ফেরালেন সাকিব, ৫ উইকেট নেই পাকিস্তানের

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবরকে ফেরালেন সাকিব, ৫ উইকেট নেই পাকিস্তানের

স্মিত মুখের যুবক, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

বুকে গুলি নিয়ে ৩৯ দিন পর মৃত্যুর কাছে হার মানলেন শোহান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT