চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে একজন ইউক্রেনীয় ইউটিউবারকে রাশিয়ান বানালো এআই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 15, মে 2024
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
একজন নারী ইউটিউবার তার ঘরে ভিডিও তৈরি করছেন, ক্যামেরার সামনে বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে একজন ইউক্রেনীয় নারী ইউটিউবারকে রাশিয়ান হিসেবে উপস্থাপন করা হয়েছে সামাজিক মাধ্যমে। ওই নারী বলেছেন, আমি চাই না কেউ মনে করুক যে- আমি আমার জীবনে কখনও এরকম ভয়ঙ্কর কিছু বলেছি। রাশিয়া তাদের প্রচারের জন্য ইউক্রেনীয় মেয়েদের ব্যবহার করে। এটা তাদের এক ধরনের পাগলামী।

বিবিসি জানিয়েছে, ওলগা লোয়েক (২১) নামের ওই ইউক্রেনীয় নারী চীনা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিওতে নিজেকে দেখতে পান। যা আসলে তিনি ছিলেন না। জেনারেটিভ এআই টুল ব্যবহার করে তার মুখ দেখানো হয়েছে।

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওলগা বলেন, আমি আমার মুখ দেখতে এবং আমার ভয়েস শুনতে পাচ্ছিলাম। তবে এটি খুব ভয়ঙ্কর ছিল, কারণ আমি নিজেকে এমন কিছু বলতে দেখেছি যা আমি কখনও বলিনি।

তিনি বলেন, সোফিয়া, নাতাশা, এপ্রিল এবং স্টেসি নামে কয়েক ডজন অ্যাকাউন্টে তার ছবি এবং ভিডিও দেখা গেছে। সবাই ম্যান্ডারিন ভাষায় কথা বলছিল, যে ভাষা আমি কখনো শিখেনি। এটি রাশিয়ান ভাষা। ভিডিওগুলোতে চীন-রাশিয়া বন্ধুত্ব বা রাশিয়ান পণ্য সম্পর্কে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।

তিনি জানান, আমি দেখেছি ৯০ শতাংশ ভিডিওতে চীন-রাশিয়ার বন্ধুত্বের কথা বলা হয়েছে যে ‘আমাদের শক্তিশালী মিত্র হতে হবে’। সেইসাথে খাবারের বিজ্ঞাপনও ছিল।

সবচেয়ে বড় অ্যাকাউন্টগুলোর মধ্যে একটি ছিল “নাতাশা ইম্পোর্টেড ফুড” নামের, যেখানে ৩ লক্ষ অনুসারী ছিল। ওই অ্যাকাউন্ট থেকে করা ভিডিওগুলোতে বলা হয়, রাশিয়া সেরা দেশ। এটা দুঃখজনক যে অন্যান্য দেশ রাশিয়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।

ওলগা লোয়েক বলেন, ২০২৩ সালে তাকে ভিডিওগুলোতে দেখা যায়। তখন তার পরিচিত অনেকেই জানান যে তারা তাকে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ম্যান্ডারিন ভাষায় কথা বলতে দেখেছে। ওলগা জানান, তিনি অনুসন্ধান করে ৩৫টি এরকম অ্যাকাউন্ট খুঁজে পেয়েছেন যেখানে তাকে দেখা যাচ্ছে।

ওলগা’র প্রেমিক বিষয়টি নিয়ে এক্সে পোস্ট করলে ‘হেয়জেন’ নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান দাবি করে, এআই ব্যবহার করে এমন কাজ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, তার মুখ ব্যবহার করে ৪,৯০০ টিরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে।

হংকং ইউনিভার্সিটির অ্যাঞ্জেলা ঝাং বলেছেন, ওলগার সাথে যা ঘটেছে তা “চীনে খুবই সাধারণ”। তিনি বলেন, দেশটি একটি বিশাল ভূগর্ভস্থ অর্থনীতির আবাসস্থল- যা জাল, ব্যক্তিগত ডেটার অপব্যবহার এবং ডিপফেক তৈরিতে বিশেষজ্ঞ।

Tags: ইউক্রেনইউটিউবারএআই
Previous Post

ভোলায় মুগ ও ‘ফেলন’ ডালের ভালো ফলন

Next Post

‘চাঁদাবাজি’ মামলায় ২ মাস জেল খেটে হাজিরা দিচ্ছেন তরুণ উদ্ভাবক জিসান

Next Post
বাংলাদেশি তরুণ উদ্ভাবক জিসান, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চাঁদাবাজি’ মামলায় ২ মাস জেল খেটে হাজিরা দিচ্ছেন তরুণ উদ্ভাবক জিসান

বাংলাদেশের বিচার বিভাগীয় ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচার বিভাগের প্রাধান্যের খোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT