চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগুন লাগা উড়োজাহাজ থেকে যেভাবে উদ্ধার করা হল ৩৭৯ জনকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:16 অপরাহ্ন 02, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
উড়োজাহাজে আগুন লাগার সময় উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানের টোকিও-হানেদা বিমানবন্দরের রানওয়েতে অবতরণের পরপরই জাপান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে আগুন ধরে যায়। এই সময় যাত্রী ও ক্রুসহ ৩৭৯ জন উড়োজাহাজটির ভিতরে অবস্থান করছিলেন। তবে ঘটনার পরপরই ভিতরে থাকে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে ৮ জন শিশু ছিল।

এনডিটিভি জানিয়েছে, জাপান এয়ারলাইন্সের জেএএল-৫১৬ উড়োজাহাজটি অবতরণের সময় দেশটির কোস্ট গার্ডের একটি টার্বোপ্রপ উড়োজাহাজের সাথে ধাক্কা খেলে তাৎক্ষণিক যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এই ঘটনায় কোস্ট গার্ডের উড়োজাহাজটিতে থাকা ৬ সদস্যর মধ্যে ৫ জন নিহত হন।

গ্লোবাল এভিয়েশন সেফটি’র ওয়েবসাইট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় যাত্রীদের উদ্ধার তৎপরতার কাজ। ভিডিওতে দেখা যায়, সিঁড়ির বদলে একটি স্লাইডারের মাধ্যমে যাত্রীদের একে একে বের করে নিয়ে আসা হচ্ছে। এই সময় উড়োজাহাজটির এক পাশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। উদ্ধারকাজ চলার সময় উড়োজাহাজটির একটি ইঞ্জিন তখনও সচল ছিল।

উড়োজাহাজটির একজন যাত্রী উইলিয়াম ম্যানজিওন এক্স-এ করা এক পোস্ট বলেছেন, আমি এটিতে ছিলাম। সবাই নিরাপদ আছে এবং আমাদের টার্মিনালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, হোক্কাইডো দ্বীপের সাপোরো বিমানবন্দর থেকে স্থানীয় সময় বিকেল ৪টায় যাত্রা শুরু করেছিল জেএএল-৫১৬। হানেদা বিমানবন্দরে উড়োজাহাজটির অবতরণের সময় ছিল ৫টা ৪০ মিনিট।

জানা গেছে, জাপানে ভয়াবহ ভূমিকম্পের পরে উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য কোস্ট গার্ডের উড়োজাহাজটির রওনা হওয়ার কথা ছিল।

Tags: উড়োজাহাজজাপান
Previous Post

যারা মুক্তিযুদ্ধে সমর্থন দেয়নি তাদের চক্রান্ত এখনও চলছে: শেখ হাসিনা

Next Post

ড. ইউনূসের বিরুদ্ধে রায় প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন

Next Post
অনলাইন বৈঠকে অংশগ্রহণকারী চারজন ব্যক্তি ও ক্যাম্পেইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

ড. ইউনূসের বিরুদ্ধে রায় প্রমাণ করে বিচারবিভাগ স্বাধীন

নির্বাচিত র‍্যাকের সভাপতি জেমসন ও সাধারণ সম্পাদক শাফি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাকের নব-নির্বাচিত সভাপতি জেমসন, সাধারণ সম্পাদক শাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT