চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নোয়াখালীতে গৃহবধূকে অচেতন করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 15, আগস্ট 2022
in অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
নোয়াখালীতে গৃহবধূকে অচেতন করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি গ্রামে এক গৃহবধূকে (৩২) রান্না ঘরে থাকা দুধে সাথে চেতনা নাশক মিশিয়ে খাওয়ানোর পর ছবি ও ভিডিও ধারনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে গৃহবধূর কাছে দুই লাখ টাকা চাঁদাও দাবি করেছিল গ্রেপ্তারকৃত আসামীরা।

সোমবার সকালে ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলায় দ্রুত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কড়িহাটি গ্রামের নুর হোসেনের ছেলে মোতাহের হোসেন স্বপন ও একই গ্রামের মৃত হোসেনের ছেলে মিজানুর রহমান টিপু।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট সোমবার রাতের কোন একসময় গ্রেপ্তারকৃত দুইজন প্রবাসীর স্ত্রী ওই গৃহবধূর রান্না ঘরে প্রবেশ করে। পরে তারা কৌশলে রান্না ঘরে থাকা দুধের সাথে চেতনা নাশক দ্রব্য মিশিয়ে দেয়। রাতে খাওয়ার পর নিজের সন্তানদের নিয়ে ওই দুধ প্রাণ করে নিজেদের শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন তারা। রাত দেড়টার দিকে ওই গৃহবধূ বুঝতে পারেন কেউ তার শরীরে থাকা কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ফেলেছে। একটু চোখ খুলে তিনি দেখতে পান স্বপন তাকে ধর্ষণের চেষ্টা করছে এবং টিপু তার ছবি ও ভিডিও ধারণ করছে। এসময় তিনি চিৎকার করলে আসামিরা পালিয়ে যায়। পরবর্তীতে আসামীরা ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ২ লাখ টাকা চাঁদা ও তাদের সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Tags: ধর্ষণের চেষ্টানগ্ন ভিডিও ধারণনোয়াখালী
Previous Post

জেটের মালিকানা নিয়ে চরমে পিকে-শাকিরার দ্বন্দ্ব

Next Post

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

নাটক ও চলচ্চিত্রের বিভিন্ন দৃশ্যের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘যে শোকগাঁথা লেখা যায় না কোনো বেদনার অভিধানে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT