চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূ নিহত

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
9:36 পূর্বাহ্ন 20, ডিসেম্বর 2023
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
ট্রাকের নিচে পড়ে গৃহবধূর মৃত্যুর ঘটনা, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের খানসামায় ড্রামট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল থাকা ২ বছর বয়সী এক শিশু।

মঙ্গলবার ১৯ ডিসেম্বর সন্ধ্যায় দিনাজপুরের খানসামা-দারোয়ানী আঞ্চলিক মহাসড়কে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মোটরসাইকেল যোগে রংপুরের গংগাচড়া উপজেলার মর্ণিয়া থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার লাটেরহাটে শ্বশুরবাড়ির উদ্দেশ্য মনিরুল ইসলাম তার স্ত্রী ও সন্তানসহ যাওয়ার পথে খানসামা উপজেলার টংগুয়া দলবাড়ি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহীর দুইজন ছিটকে রাস্তার পাশে পড়ে যান এবং ড্রাম ট্রাকের চাকা গৃহবধূর মাথার উপর দিয়ে যায়। ড্রামট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গৃহবধূ নাজমা বেগম (২৫) নিহত হয়। গুরুতর আহত হয় নিহতের দুই বছরের এক শিশু শান্ত। ঘাতক ড্রামট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা দ্রুত গুরুতর আহত শিশুটিকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং শিশু এখন চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মোছা. নাজমা বেগম (২৫) রংপুরের গংগাচড়া মর্নেয়া ইউনিয়নের মো. মনিরুল ইসলামের স্ত্রী ও দিনাজপুর জেলার বীরগঞ্জের লাটের নওশের আলির মেয়ে। আহত শান্ত (২) একই এলাকার মো. মনিরুল ইসলামে ছেলে।

খানসামা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মন্ডল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে এক শিশু। শিশুকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমরা মোটরযান আইনে মামলা নেয়ার প্রস্তুতি চলছে।

Tags: ট্রাকদিনাজপুরমোটরসাইকেলসংঘর্ষ
Previous Post

প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারবেন না ডোনাল্ড ট্রাম্প

Next Post

হাসানের বলে রিশাদের দারুণ ক্যাচে ফিরলেন রাচীন

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বল ছুঁড়ছেন, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসানের বলে রিশাদের দারুণ ক্যাচে ফিরলেন রাচীন

England cricket player celebrating after scoring a century in a match. Channel i News - চ্যানেল আই নিউজ

সল্টের অনন্য রেকর্ডে সমতায় ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT