চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝগড়ার জেরে আমগাছের মগডালে গৃহবধূ, ৯৯৯-এ ফোন পেয়ে নামাল পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 10, নভেম্বর 2025
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
বালিয়াডাঙ্গা উপজেলা পরিষদ বোর্ডের ছবি, বাংলাদেশ, উপজেলা পরিষদ. Channel i News - চ্যানেল আই নিউজ

রুহিয়া থানা, ঠাকুরগাঁও। ছবি: সংগৃহীত

দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে রাগে আমগাছের মগডালে উঠে বসেন পড়েন এক গৃহবধূ। দীর্ঘ সময় ধরে তিনি নামতে অস্বীকার করায় শেষ পর্যন্ত খবর দেওয়া হয় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় তাকে গাছ থেকে নিরাপদে নামিয়ে আনে।

রোববার (৯ নভেম্বর) বিকালে এই অভিনব ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের পাইকপাড়া গ্রামে।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকালে পারিবারিক একটি বিষয় নিয়ে ওই গ্রামের গৃহবধূ তামান্না ও তার স্বামী মিজানুর রহমানের মধ্যে কথাকাটাকাটি হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ঝগড়ার একপর্যায়ে ক্ষোভে তামান্না ঘর থেকে বেরিয়ে যান এবং পাশের খেতের একটি আমগাছে উঠে বসেন।

​তামান্নার স্বামী মিজানুর রহমান কক্সবাজারের একটি ফার্মে হিসাবরক্ষক হিসেবে চাকরি করেন। ​প্রথমে স্থানীয়রা এটিকে সামান্য অভিমান ভেবেছিলেন এবং আশা করেছিলেন তামান্না দ্রুতই নেমে আসবেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি গাছেই বসে থাকেন। এ সময় কেউ তাকে বোঝানোর চেষ্টা করেন, আবার কেউ এই অভিনব ঘটনার ভিডিও ধারণ করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়ে এবং গ্রামে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কয়েকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

রুহিয়া থানার পুলিশ সদস্য সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তারা স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে গৃহবধূকে গাছ থেকে নামিয়ে আনেন। তিনি বলেন, দাম্পত্য কলহের জেরে ওই গৃহবধূ গাছে উঠে বসেছিলেন।

তামান্নার স্বামী মিজানুর রহমান বলেন, প্রায় দশ বছর ধরে সংসারে অশান্তি চলছে। গাছ থেকে নামার পর সে বাবার বাড়ি চলে গেছে।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের বলেন, এই ঘটনাটি পারিবারিক কলহ থেকেই সৃষ্টি। তবে এ বিষয়ে কাউকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tags: ঠাকুরগাঁওপারিবারিক কলহ
Previous Post

২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখুন তালিকা

Next Post

সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৫৪৯ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল

Next Post
সিরাজগঞ্জে আদালতে অভিযোগপত্র দাখিলের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৫৪৯ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল

নির্বাচন কমিশন কর্মকর্তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে অনিয়মে জড়িত কর্মকর্তাদের যাচাই বাছাই করছে নির্বাচন কমিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT