চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিষপানে গৃহবধুর মৃত্যু, স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
8:24 অপরাহ্ন 29, মে 2022
in অপরাধ, জনপদ, জয়পুরহাট
A A
জয়পুরহাট জেলার মানচিত্র ও অবস্থান চ্যানেল আই অনলাইনের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে বিষপানে লিজা (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কান্দা গ্রামের লিটন হোসেনের মেয়ে লিজাকে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর হিন্দুপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৯) পরিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে ৪ বছর ও ২ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।

বিয়ের পর লিজার পরিবার জানতে পারে জাহাঙ্গীর আলম মাদকাসক্ত। স্বামী ও তার পরিবার বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ মে শনিবার পুনরায় নির্যাতন করলে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর, পরে জয়পুরহাট হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

লিজার চাচা মাসুদ রানা  বলেন, আমার ভাতিজি লিজার বিয়ের পর জানতে পারি যে তার স্বামী জাহাঙ্গীর মাদকাসক্ত। মাঝে মাঝেই শোনা যায় আমার ভাতিজিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তার স্বামী। স্বামীর নির্যাতনের প্রতিবাদ করলে তার শ্বাশুড়িও নির্যাতন করে তার উপরে। নির্যাতন ভয়ে মাঝে মাঝে ভাতিজি আমাদের বাড়িতে চলে আসতো। আমরা বুঝে শুনে আবার তাকে পাঠাতাম। কিন্তু গতকাল নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।

Tags: জয়পুরহাট
Previous Post

শিরোপার লড়াইয়ে শুরুতে ব্যাটিংয়ে রাজস্থান

Next Post

আপিল বিভাগের রায়ে মেঘনায় বালু উত্তোলন বন্ধ

Next Post
নৌকা ও নদীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আপিল বিভাগের রায়ে মেঘনায় বালু উত্তোলন বন্ধ

বিষাক্ত গুলির সঙ্গে এক নারী বন্দুকধারীর ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ বছর কারাভোগের পর জাপানিজ রেড আর্মি প্রধানের মুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT