চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

জাহিদ হাসান by জাহিদ হাসান
5:40 অপরাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, নেত্রকোনা
A A
গৃহবধূর ঝুলন্ত দেহের ছবি, আত্মহত্যার চেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

নেত্রকোনায় স্বামীর সাথে অভিমান ও পারিবারিক অশান্তির জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকালে নেত্রকোনা পৌর শহরের জয়নগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ।

নিহত স্বর্ণা আক্তার নেত্রকোনা পৌর শহরের দক্ষিণ কাঠলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে পৌর শহরের উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় আব্দুল মতিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রোববার সকালে দীর্ঘ সময় ধরে স্বর্ণা আক্তারের কক্ষের দরজা বন্ধ ছিল। ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে নেত্রকোনা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে।

এ সময় জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণা আক্তারের মরদেহ দেখতে পায় পুলিশ।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি স্বর্ণা আক্তারের স্বামী নাজমুল হাসান নাহিদ অন্যত্র বিয়ে করেছেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে স্বামীর সঙ্গে তার মনোমালিন্য ও পারিবারিক অশান্তি চলছিল। এর জেরেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজন ও প্রতিবেশীরা।

পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা চিরকুটে স্বামীর প্রতি অভিমান এবং পারিবারিক অশান্তির বিষয় উল্লেখ রয়েছে বলে জানান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।

তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tags: চিরকুটনেত্রকোনামরদেহ উদ্ধার
Previous Post

বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশের অবস্থান কোথায়

Next Post

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

Next Post
বিমানবন্দরে জেট ফুয়েল ভরার দৃশ্য, আকাশে সূর্যোদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT