চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫৫ ভরি স্বর্ণ চুরি: কিছু বিক্রি করে ব্যাংকে ১০ লাখ জমান গৃহকর্মী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:27 অপরাহ্ন 12, অক্টোবর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
Two women in traditional Bengali attire with headscarves, looking serious. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর ইস্কাটন গার্ডেন এলাকার একটি বাসা থেকে ৫৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় তিন গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চুরির ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাসাটির স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া (১৬) ও পার্টটাইম গৃহকর্মী কোহিনূর বেগম এবং নাজমা আক্তার ওরফে লাইজু।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর থেকে পার্টটাইম দুই গৃহকর্মীর নির্দেশনার ওই বাসা থেকে দফায় দফায় স্বর্ণালঙ্কারগুলো চুরি করে স্থায়ী গৃহকর্মী ১৬ বছর বয়সী তানজিনা। কারওয়ান বাজারের তিনটি দোকানে এসব স্বর্ণের কিছু অংশ বিক্রি করে ব্যাংকে এফডিআর করেন গৃহকর্মী লাইজু।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সরওয়ার জাহান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৬ আগস্ট ব্যাংক কর্মকর্তা রোখসানা মজুমদার ব্যাংকের লকারে গচ্ছিত স্বর্ণালংকার এনে নিজের ইস্কাটন গার্ডেনের বাসার আলমারিতে রাখেন। পরে গত ৮ অক্টোবর গহনা দেখার জন্য আলমারির মধ্যে থাকা ব্যাগ খুলে দেখেন ব্যাগের মধ্যে থাকা ৫৫ ভরি স্বর্ণালংকার ও ডায়মন্ডের ৫টি আংটি নেই।

এ ঘটনায় বৃহস্পতিবার রমনা মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করেন তিনি এবং এতে বাসার স্থায়ী গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কোহিনূর বেগম এবং অস্থায়ী গৃহকর্মী নাজমা আক্তার ওরফে লাইজুক আসামি করেন।

মামলার সূত্র ধরে ওইদিনই বিকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে গৃহকর্মী তানজিনা আক্তার ফারিয়া ও কোহিনূর বেগমকে গ্রেপ্তার করে। পরে গতকাল শুক্রবার তাদেরকে আদালতে পাঠানো হলে আদালতে তানজিনা আক্তার ফারিয়া স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে।

জবানবন্দিতে তানজিনা আক্তার ফারিয়া উল্লেখ করেন, তিনিসহ গ্রেপ্তার কোহিনূর বেগম ও নাজমা আক্তার লাইজু এ চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল। আদালত কোহিনুর বেগমের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রমনার ডিসি সরওয়ার জাহান আরও বলেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তানজিনা আক্তার ফারিয়া দেখানোমতে গৃহকর্মীদের বাসা থেকে ৮ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

পরে  নিউ ইস্কাটন রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে শুক্রবার নাজমা আক্তার লাইজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬ ভরি ১৫ আনা ৪ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। অবশিষ্ট স্বর্ণ উদ্ধারের জন্য গ্রেপ্তার লাইজুকে নিয়ে কারওয়ান বাজারের স্বর্ণ মার্কেটে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অনন্যা জুয়েলার্স থেকে গলিত অবস্থায় ২ ভরি ১২ আনা ৪ রতি এবং নুসরাত জুয়েলার্স থেকে গলিত অবস্থায় ৩ ভরি ৮ আনা ৩ রতি স্বর্ণ উদ্ধার করা হয়।

রমনা বিভাগের ডিসি আরও বলেন, চুরির মামলায় এখন পর্যন্ত মোট ৩১ ভরি ৪ আনা ৫ রতি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়া স্বর্ণলঙ্কার বিক্রির টাকায় ১০ লাখ টাকার একটি এফডিআরের তথ্য পাওয়া গেছে।

অবশিষ্ট চোরাই স্বর্ণালংকার উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tags: ডিএমপিব্যাংক কর্মকর্তারমনা বিভাগ
Previous Post

বাসা বাড়িতে গ্যাস দেওয়া বিষয়ে যে অবস্থা জানালেন জ্বালানি উপদেষ্টা

Next Post

দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

Next Post
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি জরুরি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সমৃদ্ধির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বিজ্ঞানী ও গবেষকদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে বিতর্কে হলিউড ছাড়ার সিদ্ধান্ত নিলেন মিলা-অ্যাস্টন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT