চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে হোটেল থেকে আওয়ামী লীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:21 অপরাহ্ন 21, আগস্ট 2023
in কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে হাত-পা বেঁধে এবং মাথা ও পায়ে ছুরিকাঘাত করে সাইফ উদ্দিন আহমেদ (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার ২১ আগস্ট সকালে শহরের হলিডে মোড়ের হোটেল সানমুনের দ্বিতীয় তলার ২০৮ নম্বর কক্ষ থেকে  রক্তাক্ত মরদেহটি উদ্ধার পুলিশ।

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌরসভার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার আনসার কমান্ডার আবুল বশরের ছেলে। তিনি এলাকার কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং কক্সবাজার জেলা ছাত্রলীগসহ নানা ইউনিটের সাবেক ছাত্রনেতা ছিলেন।

হোটেল সূত্র জানায়,  রোববার বিকেল ৫ টায় সাইফউদ্দিন ও তার এক সহযোগী হোটেলের ২০৮ নম্বর কক্ষ ভাড়া নেন। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল নিয়ে হোটেল থেকে বেরিয়ে যান সাইফউদ্দিনের ওই সহযোগী ।

হোটেল ম্যানেজার রেজাউল বলেন, নিহত সাইফ উদ্দিন ও তার বন্ধুরা প্রায়ই এই হোটেলে কক্ষ ভাড়া নিতেন।  সাইফ উদ্দিন হোটেলের সবার কাছে পরিচত হওয়ায়  খাতায় শুধু তার নামই নথিভুক্ত করা হয়েছে। তার সহযোগীর কোন নাম পরিচয় তারা জানেন না। তার মুখে মাস্ক থাকায় তার চেহারাও শনাক্ত করা যায়নি।   তিনি হোটেল থেকে বাইরে যাওয়ার সময় সাইফ উদ্দিনের মোটরসাইকেল নিয়ে গেছেন। যার ভিডিও ফুটেজ হোটেলের সিসিটিভিতে সংরক্ষিত আছে।

নিহত সাইফ উদ্দিন ঘনিষ্ঠ বন্ধু বৈরাম মোহাম্মদ ইলিয়াছ বলেন, তারা প্রতিদিন বিকেলে হাটতে বের হতেন। কিন্তু রোববার সাইফুদ্দিনের সাথে তার দেখা হয়নি। রাতে সাইফ উদ্দিনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার স্ত্রী আমার সাথে যোগাযোগ করে। ওই  রাতেই বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়েও সাইফ উদ্দিনের সন্ধান না পেয়ে সোমবার সকালে সাইমুন হোটেলে এসে তাঁর রক্তাত মরদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন, সাইফ উদ্দিনের মরদেহ উদ্ধারের পর তার সহযোগী নয়ন ফেসবুকে হত্যাকারীর বিচার চেয়ে পোষ্ট করলেও তাকে কয়েক দফা ফোন করে ঘটনাস্থলে আসার জন্য ডাকা হলেও তিনি আসেননি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।  এই ঘটনার সাথে কে বা কারা জড়িত তা জানতে কাজ করছে পুলিশ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলার সময় হয়নি।

কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেছেন,  হোটেলের সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করতে কাজ করছ পুলিশ। খুব শিগগিরই এই হত্যার রহস্য উম্মোচন হবে বলে জানান তিনি।

সাইফ উদ্দিনের খুনিদের দ্রুত গ্রেপ্তার দাবিতে  শহরে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Previous Post

ডেঙ্গু: এক লাখ ছাড়ালো হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা

Next Post

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তদন্ত ও বিচার সাজানো নাটক: মির্জা ফখরুল

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একুশে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় তদন্ত ও বিচার সাজানো নাটক: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলার ঐতিহ্যবাহী পোশাকে, হাসিমুখে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকসে যোগ দিতে সাউথ আফ্রিকা যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT