কয়েক সপ্তাহ টানা যুদ্ধের পর চারদিনের যুদ্ধবিরতিতে ইসরাইল-হামাসের জিম্মি ও বন্দিরা পর্যায়ক্রমে মুক্তি পাচ্ছেন। প্রথম দিনের যুদ্ধবিরতিতে ২৪ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস আর ৪২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরাইল। জিম্মি ও বন্দিদের মুক্তিতে স্বজনদের মাঝে ফিরেছে স্বস্তি। তবে অপেক্ষায় রয়েছেন বাকি বন্দিদের স্বজনরা।







