চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ খাদ্য সংকট দেখা দিবে পাকিস্তান ও আফগানিস্তানে 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:57 অপরাহ্ন 04, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
একজন ব্যক্তি খাদ্যবাহী ট্রলি টেনে নিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের সংস্থা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পাকিস্তানে তীব্র খাদ্য সংকটের পূর্বাভাস দিয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও খারাপ হলে এর প্রকোপ আরও বাড়তে পারে। পাকিস্তানের সাথে সাথে আফগানিস্তানও একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে জানায় তারা। 

এনডিটিভি জানিয়েছে, খামা প্রেস এর রিপোর্ট অনুসারে সংস্থা দু’টি যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করেছে।

রিপোর্টে বলা হয়, আসন্ন মাসগুলোতে মারাত্মক খাবারের সংকট দেখা দিতে পারে। এর ফলে মৃত্যু হতে পারে অনেকের। মূলত রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি যখন খারাপ হতে থাকবে তখনই এই সময় আরও বাড়তে পারে। বিদেশ থেকে খাদ্য সামগ্রী আনার ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিতে পারে।

পাকিস্তানের প্রায় ৮৫ লক্ষ মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে পড়তে পারেন। ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করতে পারে।

রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি, পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আর্থিক বেলআউট গত সাত মাস ধরে বিলম্বিত হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে দেশটির রাজনৈতিক সংকট এবং অস্থিরতা আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক রিজার্ভের ঘাটতি এবং মুদ্রার অবমূল্যায়ন দেশটির আমদানি করার ক্ষমতা হ্রাস করছে। অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য ও জ্বালানি সরবরাহ এবং খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির পাশাপাশি দেশব্যাপী জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে।

অন্যদিকে, তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণ করে। আন্তর্জাতিক সম্প্রদায় তালেবান নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দেয়নি। আফগানিস্তানের ৭০ শতাংশ মানুষ দু’বেলার খাবারও যথাযথভাবে পান না। মূলত অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা এতটাই অস্থির যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার মতো পরিস্থিতিই নেই। এই পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিবেদনে এই দুইটি দেশ ছাড়াও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইথিওপিয়া, কেনিয়া, দ্য ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো, সিরিয়ান আরব রিপাবলিক, মিয়ানমারের কথাও উল্লেখ করা হয়েছে।

Tags: এফএওখাদ্য সংকটজাতিসংঘডব্লিউএফপিবিশ্ব খাদ্য কর্মসূচি
Previous Post

রূপগঞ্জে তেলবাহী জাহাজে আগুন: দগ্ধ ৬

Next Post

নাহিদার অলরাউন্ড নৈপুণ্যে রুপালির জয়

Next Post
বাংলাদেশের নারী ক্রিকেটার বল হাতে ফিল্ডিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাহিদার অলরাউন্ড নৈপুণ্যে রুপালির জয়

বিয়ের অনুষ্ঠানে বর ও কনের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজ-পরীর সংসারে ভাঙনের সুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT