চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলফ ক্লাবে যাচ্ছিলেন ট্রাম্প, রাস্তার পাশে থাকা গৃহহীনদের উচ্ছেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 17, আগস্ট 2025
in আন্তর্জাতিক
A A
রাস্তার পাশে গৃহহীনদের উচ্ছেদ, গলফ ক্লাবে যাচ্ছেন ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

তাঁবুর পাশে বসে এক গৃহহীন ব্যক্তি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত রোববার নিজের মোটর শোভাযাত্রায় গলফ ক্লাবে যাচ্ছিলেন। এসময় রাস্তার ধারে ঘাসের ওপরে তাঁবুতে থাকা গৃহহীনদের দেখে বিরক্ত হন। পরদিনই তিনি ঘোষণা দেন, রাজধানীর পার্ক ও খোলা জায়গাগুলো থেকে দ্রুত গৃহহীনদের সরিয়ে দেওয়া হবে।

রোববার ১৭ আগস্ট ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ চারটি ছবি পোস্ট করে লেখেন গৃহহীনদের তাৎক্ষণিকভাবে সরে যেতে হবে। ছবিগুলোর একটিতে দেখা যায়, মিসৌরির ৬৬ বছর বয়সী বিল থিওডি নামের এক ব্যক্তি। তিনি বছরের পর বছর ধরে এই স্থানে বসবাস করছেন এবং নির্মাণ কাজে কাজ করছেন।

বৃহস্পতিবার, মি. থিওডি এবং সেখানকার অন্যান্য বাসিন্দাদের জিনিসপত্র গুছিয়ে অবিলম্বে চলে যেতে বলা হয়। অনেককে সময় না দিয়েই তাৎক্ষণিকভাবে একটি বুলডোজার পাঠিয়ে তাদের তাঁবু এবং অন্যান্য জিনিসপত্র ভেঙে দেয় স্থানীয় কর্তৃপক্ষ।

থিওডি বলেন, তারা আমাকে বলে সব দ্রুত গুছিয়ে চলে যেতে নাহলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, তারা আমাদের কথা শোনেনি। শুধু বলেছে, যাও, যাও, যাও, এটা অপমানজনক।

ডিসি স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ডেপুটি মেয়র ওয়েন টার্নেজ বলেন, শহর কর্তৃপক্ষ এর আগেও রাজধানীজুড়ে ক্যাম্প সরিয়ে নিয়েছে। তিনি বলেন, এটি সাধারণত কমপক্ষে এক সপ্তাহের নোটিশে করা হয়, তবে ট্রাম্পের ঘোষণার পর প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা হয়েছে।

সাম্প্রতিক অভিযানে ১১ জনকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। শহরের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ডিসিতে গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৫ হাজার ১৩৮ জন, যা গত বছরের তুলনায় কিছুটা কম। গৃহহীনতা কমাতে কাজ করে এমন একটি সংস্থা কমিউনিটি পার্টনারশিপের সর্বশেষ তথ্য অনুসারে, প্রায় ৮০০ জন আশ্রয়হীন, এবং প্রায় ৪,৩০০ জনের কোন না কোন অস্থায়ী আবাসন রয়েছে।

উচ্ছেদের পর থিওডি সাময়িকভাবে ভার্জিনিয়ার একটি মোটেলে আশ্রয় পান, যেখানে অপরিচিত এক ব্যক্তি তার থাকার খরচ বহন করেছিলেন। তিনি বলেন, যদি সেই সাহায্য না পেতাম, তাহলে হয়তো সারাদিন রাস্তায় বসে থাকতে হতো।

অন্যদিকে ৬৫ বছর বয়সী জর্জ মরগান জানান, মাত্র দুই মাস আগে তিনি আর্থিক কারণে নিজের অ্যাপার্টমেন্ট ছাড়তে বাধ্য হন। এখন তিনিও মোটেলে অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন।

হোয়াইট হাউস জানিয়েছে, গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র ও স্বাস্থ্যসেবা দেওয়ার প্রস্তাব করা হবে। যদি তারা তা প্রত্যাখ্যান করে, তাহলে জরিমানা বা জেলের মুখোমুখি হতে হবে।। কিন্তু থিওডি পাল্টা প্রশ্ন তুলেছেন, মানুষকে জোর করে আশ্রয়কেন্দ্রে পাঠানো যায় না। এগুলো খারাপ জায়গা।

গৃহহীনদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা সীমিত, ফলে এই ধরনের হঠাৎ উচ্ছেদ মানবিক সংকট আরও বাড়িয়ে তুলতে পারে।

Tags: গৃহহীনডোনাল্ড ট্রাম্পতাবু
Previous Post

গাজায় চিকিৎসা দিতে চাওয়াদের মার্কিন ভিসা বন্ধ

Next Post

কিংবদন্তির নামে শিরোপা বায়ার্নের জন্য বিশেষ

Next Post
বায়ার্নের খেলোয়াড় ও কোচ ট্রফি হাতে নিয়ে উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তির নামে শিরোপা বায়ার্নের জন্য বিশেষ

মেলানিয়া ট্রাম্প পুতিনের সঙ্গে শান্তি চিঠি বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুতিনকে 'শান্তি চিঠি' দিয়ে যা বললেন মেলানিয়া ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT