চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে এবার যে ছবি পাঠাচ্ছে ভারত

ইশান খাট্টার, জাহ্নবী কাপুর এবং বিশাল জেঠও অভিনীত ছবিটি ভারতে মুক্তি পাচ্ছে আগামী ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2025
in বিনোদন
A A
ভারতীয় ছবি নিয়ে অস্কার মনোনয়ন প্রত্যাশা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ৯৮তম অস্কারে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য ভারত থেকে অফিশিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলো নীরজ ঘাইওয়ানের ‘হোমবাউন্ড’।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদাউসুল হাসান এই সিনেমার নাম ঘোষণা করেন।

উত্তর ভারতের এক গ্রামে বেড়ে ওঠা দুই শৈশববন্ধুর পুলিশে চাকরি পাওয়ার স্বপ্নকে ঘিরে নির্মিত এই ছবিতে দেখা যাবে বন্ধুত্ব, স্বপ্ন আর হতাশার টানাপোড়েন।

ছবিটির কাহিনি অনুপ্রাণিত কাশ্মীরি সাংবাদিক বশারত পীরের লেখা একটি প্রবন্ধ থেকে— টেকিং অমৃত হোম (বর্তমানে এ ফ্রেন্ডশিপ, এ প্যানডেমিক অ্যান্ড এ ডেথ বিসাইড দ্য হাইওয়ে নামে প্রকাশিত), যা ২০২০ সালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল।

‘হোমবাউন্ড’ এর বিশ্বপ্রিমিয়ার চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে, ‘আ সাঁর্তে রিগার্ড’ বিভাগে। ঘাইওয়ানের প্রথম ছবি মাসান (২০১৫) একই বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং পুরস্কারও জিতেছিল।

কান উৎসবে নয় মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায় ‘হোমবাউন্ড’। এছাড়া মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালক—দুটি পুরস্কার জিতেছে। টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ‘পিপল’স চয়েস ইন্টারন্যাশনাল’ বিভাগে সেকেন্ড রানার-আপ ট্রফি জিতেছে ছবিটি।

অস্কারের জন্য ভারতের এন্ট্রি পাওয়ার দৌড়ে এবার আরও ছিল— তানভি: দ্য গ্রেট (হিন্দি), দ্য বেঙ্গলি ফাইলস (হিন্দি), পুষ্পা ২ (তেলুগু), কান্নাপ্পা (তেলুগু), জুগনুমা (হিন্দি), কেসরি চ্যাপ্টার ২ (হিন্দি) এবং ফুলে (হিন্দি)।

আসন্ন ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলসে। মনোনয়নের তালিকা প্রকাশিত হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি।

গত বছর (২০২৪) কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’ ছিল ভারতের অফিশিয়াল এন্ট্রি, যদিও সেটি শর্টলিস্টে স্থান পায়নি। টেলিগ্রাফ ইন্ডিয়া

Tags: অস্কারঈশান খাট্টারপুষ্পা ২প্রতিযোগিতাবলিউডভারতমাসানসিনেমাহোমবাউন্ড
Previous Post

এশিয়া কাপ: সুপার ফোরে যাদের ম্যাচ যেদিন

Next Post

ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমির

Next Post
দর্শনার্থীরা ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমিরের ছবি দেখছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার রাস্তায় পাকিস্তানি হানিয়া আমির

সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা দো-আশীষে গাঁথা ফুলের মালা পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরডিজেএ’র নির্বাচনে সভাপতি বাতেন বিপ্লব, সেক্রেটারি ইমন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT