চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্গাপূজায় সব মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:06 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2022
in বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপূজায় মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সব পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক।

আজ রোববার মন্ত্রী তার সচিবালয় কার্যালয়ে দুর্গাপূজার সময় আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত বছর আমরা সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিয়েছিলাম, কিন্তু তা মানা হয়নি। মন্দিরে কোনো ক্যামেরা ছিল না (কুমিল্লার নানুয়া দীঘির পাড় পূজামণ্ডপ)। মন্দিরটি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকলে আমরা তাৎক্ষণিভাবে দোষীকে গ্রেপ্তার করতে পারতাম।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আয়োজকদের মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করতে বলেছে সরকার। করোনা পরিস্থিতির কারণে গত বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মণ্ডপে টহলের মাধ্যমে তাদের দায়িত্ব পালন করলেও এ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার সদস্যদের মণ্ডপে মোতায়েন করা হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হবে এবং যদি কেউ সামাজিক মাধ্যমে কোনো গুজব ছড়িয়ে দেয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tags: স্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

‘বীরত্ব’ সিনেমায় ডাক্তারি পেশাকে রিপ্রেজেন্ট করেছি: ইমন

Next Post

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

Next Post
পাবনা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের সংবাদ ও তথ্যের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত আটক

শিক্ষামন্ত্রী ও শিক্ষার্থীরা সচেতন আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চাপা ক্ষোভের কারণে শিক্ষার্থীরা আত্মহত্যা করছে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT