চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচন সামনে রেখে সীমান্তে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:44 পূর্বাহ্ন 29, ডিসেম্বর 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে সতর্কতা জোরদার করছেন, নির্বাচনের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনের বাকি আর মাত্র ৪৪ থেকে ৪৫ দিন উল্লেখ করে সীমান্তে নিরাপত্তা জোরদার করতে বাংলাদেশ বর্ডার গার্ডকে (বিজিবি) সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে কোনো অপরাধী বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে অন্য দেশে পালিয়ে যেতে না পারে, সে বিষয়ে বিশেষ নজর দিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিদ্যমান সীমান্ত সমস্যাগুলো কৌশলগতভাবে মোকাবেলা করতে হবে। আলোচনার মাধ্যমে জটিলতা নিরসনের পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনায় পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়াতে হবে। সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে হবে।

তিনি বলেন, এসব অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত ব্যবহার করে দেশ ছাড়তে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি।

নির্বাচন বিষয়ে তিনি বলেন, একটি উৎসবমুখর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সরকারের বড় দায়িত্ব। আশা রাখি সরকার সেই দায়িত্ব সফলভাবে পালন করতে পারবে।

Tags: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জাহাঙ্গীর আলম চৌধুরীস্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

মধ্যপ্রাচ্যের বর্ষসেরার পুরস্কার রোনালদোর, এখনও লক্ষ্য হাজার গোল

Next Post

মাদারীপুরে প্রথম বারের মতো কমলা চাষ

Next Post
মাদারীপুরে কমলা গাছের ফল, প্রথমবারের মতো চাষ শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে প্রথম বারের মতো কমলা চাষ

ইনকিলাব মঞ্চের প্রতিবাদী কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে থাকা ভারতীয়দের 'ওয়ার্ক পারমিট' বাতিলসহ ৪ দাবি ইনকিলাব মঞ্চের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT