চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:49 পূর্বাহ্ন 28, জুলাই 2025
in - টপ লিড নিউজ, জনপদ, মুন্সীগঞ্জ
A A
স্বরাষ্ট্র উপদেষ্টার অটোরিকশা চলাচল বিষয়ে বার্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি ও পুলিশ সংস্কার কমিশনের সদস্য গ্রেপ্তার হওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন: স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সংস্কার কমিশনে ছাত্র প্রতিনিধি নেই।

মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোটগাঁও এলাকায় প্রধান সড়কের পাশে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত “জুলাই শহীদ স্মতিস্তম্ভ’’ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি জানান: জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলায় অনেক নির্দোষকেও আসামী করা হয়েছে। যেখানে একটি ঘটনায় বিশ জন আসামি হওয়ার কথা সেখানে আসামি করা হয়েছে দুশ’জনকে। এ কারণে তদন্ত কাজে দেরি হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন: কিছু কিছু মামলায় ইতিমধ্যেই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। খুব দ্রুত যাতে সব মামলার তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসময় শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন: জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের সকলের কবর সংরক্ষণ ও বাঁধাই করে দেওয়ার কাজ অব্যাহত রয়েছে। এছাড়া গণভবনকে জাদুঘরে রূপান্তর করার কাজও এগিয়ে চলছে। সেখানে ফ্যাসিবাদের পতন ও সাড়ে পনের বছরের ঘটনাগুলোকে সামনে রেখে কাজ অব্যাহত রয়েছে। বাংলাদেশের মানুষের মুক্তির জন্য জুলাই যোদ্ধারা সংগ্রাম করেছিলো। তাদের লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ চলছে।

শহীদদের জন্য আবাসন প্রকল্প নির্মাণের প্রস্তাবনায় ব্যয় দেখানো হয়েছে কয়েকগুণ বেশি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন: সেখানে আমরা কিছু অসঙ্গতি পেয়েছি। এ কারণে প্রস্তাবনা পাস না করে ফেরত দেওয়া হয়েছে। পরবর্তীতে রিভিউ এবং তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার প্রমুখ।

Tags: স্বরাষ্ট্র উপদেষ্টা
Previous Post

বাবার মতো আচমকা চলে গেলেন রাতুল

Next Post

গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় ৬৩ ফিলিস্তিনির মৃত্যু

Next Post
ফিলিস্তিনিরা গাজায় যুদ্ধবিরতির পরও হামলার কারণে পানির জন্য সংগ্রাম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি হামলায় ৬৩ ফিলিস্তিনির মৃত্যু

চ্যানেল আই অনলাইন ভবনের ছবি, ঢাকা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কমতে পারে তাপমাত্রা, আজও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT