চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুলেল শ্রদ্ধায় হলি আর্টিজানে নিহতদের স্মরণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 01, জুলাই 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
হলি আর্টিজানে নিহতদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার বার্ষিকীতে আজ সকাল সাড়ে সাতটায় গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।

কড়া নিরাপত্তার মধ্যে প্রথমেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। তারপর ইটালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন: ছয় বছর আগের হামলায় সাতজন জাপানি নাগরিক নিহত হয়েছেন, যারা মেট্রোরেল লাইন ওয়ান প্রকল্পের গবেষণায় নিয়োজিত ছিলেন। আমরা কখনোই তাদের ভুলব না। বাংলাদেশের সঙ্গে জাপানের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সেপ্টেম্বরে লাইন ১–এর কাজ শুরু হবে। এই কাজ চালিয়ে যাওয়া ও শেষ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

হলি আর্টিজানের ঘটনা খুবই মর্মান্তিক উল্লেখ করে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন: বাংলাদেশ, ভারতসহ এ ঘটনায় যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের সবাইকে স্মরণ করছি। বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা খুবই ব্যথিত। এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, এ ধরনের ঘটনা কেন ঘটছে, কীভাবে ঘটছে। একসঙ্গে কাজ করে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানিয়েছেন: বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা সকালে নিহত ব্যক্তিদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। হলি আর্টিজানের ভবনটি এখন বাসা হিসেবে ব্যবহার করার কারণে তারা চান না এখানে বিশৃঙ্খলা হোক। এ কারণে কেউ শ্রদ্ধা নিবেদন করতে চাইলে পুলিশের সঙ্গে কথা বলে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

২০১৬ সালের রমজান মাসের শেষের দিকে মানুষ যখন ঈদের আনন্দে আনন্দিত হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল, তখন বাংলাদেশের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা ঘটে যায়।

ওই বছরের ১ জুলাই রাতে তারাবিহ নামাজ বাদ দিয়ে পথভ্রষ্ট কতিপয় যুবক রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায়। সেখানে রাতভর জিম্মি করে রেখে জঙ্গিরা ৯ ইতালীয়, ৭ জাপানি, এক ভারতীয় ও এক মার্কিন নাগরিককে হত্যা করে।

Tags: Holy Artisanগুলশান হলি আর্টিজানজঙ্গি হামলাহলি আর্টিজান
Previous Post

ভারত-ইংল্যান্ড টেস্টে থাকবে হেলমেট ক্যামেরা

Next Post

টেস্টের মাঝে করোনা পজিটিভ ম্যাথুজ

Next Post
শ্রীলঙ্কার ব্যাটসম্যান ব্যাটিং করছেন, মাঠে খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্টের মাঝে করোনা পজিটিভ ম্যাথুজ

আরিয়ানের ছবি, তিনি আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, মুখে চিন্তা প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

পাসপোর্ট ফেরত পেতে আদালতে শাহরুখ পুত্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT