চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হকাররা হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে পারবেন: মেয়র তাপস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:37 অপরাহ্ন 26, জানুয়ারি 2023
in বাংলাদেশ
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ অনুষ্ঠানে মেয়র তাপস পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) লাল চিহ্নিত এলাকায় হকাররা ব্যবসা করতে পারবেন না, তবে হলুদ-সবুজ চিহ্নিত এলাকায় ব্যবসা করতে কোন বাধা নেই বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রাজধানীর মহানগর নাট্যমঞ্চে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ডিএসসিসি মেয়র বলেন, আমরা পর্যায়ক্রমে লাল, হলুদ, সবুজ এলাকা চিহ্নিত করে দেবো। সবুজে আপনারা নির্দ্বিধায় ২৪ ঘণ্টা ব্যবসা করতে পারবেন। হলুদ চিহ্নিত স্থানে আপনারা নির্ধারিত সময়ে ব্যবসা করতে পারবেন। কিছু কিছু সময় খালি করে দিতে হবে। যেহেতু যানবাহন চলাচল করে তা মাথায় রেখে সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য একটা নির্ধারিত সময়ের পরে খালি করে দিতে হবে। আপনাদেরকে কেউ উচ্ছেদ করতে আসবে না। এভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। পর্যায়ক্রমে সেগুলো আপনাদের সাথে বসে আমরা ঠিক করব। কিন্তু আপনারা যদি আমাকে না দেখান (লাল চিহ্নিত সড়কে বসা থেকে বিরত থাকা) তাহলে আমিও আপনাদেরকে দেখাতে পারব না। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করতে হবে। তাহলে আমরা সচল ঢাকা ও সুন্দর ঢাকা গড়তে পারব।

দুটো সড়ক ইতোমধ্যে লাল চিহ্নিত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাত্র দুটো সড়ক ও সংলগ্ন এলাকা লাল চিহ্নিত করেছি। একটি হলো বঙ্গভবন থেকে জিরো পয়েন্ট ও মেয়র হানিফ ফ্লাইওভার থেকে আসাদ পুলিশবক্স হয়ে জিরো পয়েন্ট। আরেকটি নগর ভবনের সামনের সড়ক ফিনিক্স সড়ক। এখানে আপনারা বসবেন না।

সুন্দর ঢাকা গড়তে সকলের সহযোগিতা প্রত্যাশা করে ব্যারিস্টার শেখ তাপস বলেন, আপনারা সিটি করপোরেশনের অংশীজন। আপনাদের জন্যই সিটি করপোরেশন। সুতরাং সিটি করপোরেশনের নীতিমালা, নির্দেশনা পালন করলে আপনারাই উপকৃত হবেন। সিটি করপোরেশন আপনাদের প্রতিপক্ষ না। আপনাদের সকল দুঃখ, দুর্দশা, কষ্ট লাঘব করার একমাত্র প্রতিষ্ঠান হলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু আমি তখনই আপনাদের উপর আস্থা রাখতে পারব, যখন আপনারা করপোরেশনের নির্দেশনা পালন করবেন। আপনারা শৃঙ্খলাবদ্ধ হবেন। আপনারা সুষ্ঠু নিয়ম নীতি বাস্তবায়নে এগিয়ে আসবেন।

সাধারণত সংবর্ধনা নেন না উল্লেখ করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমি সংসদ সদস্য হওয়ার পরে জীবনের কোনও সময় সংবর্ধনা নিই নাই। মেয়র নির্বাচিত হওয়ার পরেও আমি কোনও সংবর্ধনা নেইনি। আজকে এই প্রথম আমি আপনাদের মাঝে এসেছি, আপনাদের এই সংবর্ধনা নেওয়ার জন্য। সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, মেয়র মহোদয়ের প্রতি আমার একটি অনুরোধ থাকবে। একটি আবেদন থাকবে। হকার ব্যবস্থাপনায় আইন প্রনয়ণ করতে হয়তো সময় লাগবে। কিন্তু অন্তত পক্ষে, আপনার আমলে যদি একটি নীতিমালা করে দেন, তাহলে হকাররা মাস্তানের অত্যাচার, পুলিশের অত্যাচার হতে রক্ষা পাবে।

বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ভারতের ন্যাশনাল হকার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শক্তিমান ঘোষ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করে।

Tags: মেয়র তাপস
Previous Post

জোড়া খুনের ঘটনায় ৩১ বাড়িতে প্রতিপক্ষের আগুন

Next Post

‘পৈশাচিক ষড়যন্ত্রের শিকার আলভেজ’

Next Post
দুই ব্যক্তি হাসিমুখে ছবি তুলেছেন, একজনের হাতে থাম্বস আপ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পৈশাচিক ষড়যন্ত্রের শিকার আলভেজ’

ফেবিসিআই লোগো, বাংলাদেশের ব্যবসায়িক সংস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআই আগামী মার্চে ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ আয়োজন করবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT