চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে শক্তিশালী মেনেই পরীক্ষায় নামছে বাংলাদেশ

তিন ম্যাচের হকি সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:27 অপরাহ্ন 12, নভেম্বর 2025
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচ সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিহার রাজগিরে গত এশিয়া কাপ হকিতে ষষ্ঠ হয়ে সরাসরি বিশ্বকাপের বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ। বাছাই টিকিট পেতে পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচের প্লে-অফ সিরিজ খেলতে হচ্ছে লাল-সবুজেদের। মাঠের লড়াইয়ে নামার আগে পাকিস্তানকে শক্তিশালী মানছে বাংলাদেশ। তবে সফরকারীদের বিপক্ষে ভালো কিছুই করতে চায় রেজাউল করিম বাবুর দল।

পল্টনের মওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচ গড়াবে দুপুর ২টায়।

প্লে-অফ সিরিজ সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে এসেছিলেন দুই দলের কোচ ও অধিনায়ক। বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম পাকিস্তানকে শক্তিশালী মানছেন। জানালেন, ভালো কিছু করতে চান।

‘আমরা সবাই জানি পাকিস্তান আমাদের চেয়ে ভালো দল। আগেও বলেছি, এখানে আমাদের হারানোর কিছু নেই। তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি, তাহলে পাওয়ার অনেককিছু আছে।’

বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রিড আইকম্যানের মতে বড় চ্যালেঞ্জ। বলেছেন, ‘এটা একটা বড় চ্যালেঞ্জ, সহজ নয়। শুধু র‌্যাঙ্কিংয়ে নয়, অভিজ্ঞতার দিক থেকেও বড় পার্থক্য আছে। পাকিস্তান দল সম্প্রতি অনেক ম্যাচ খেলেছে। তারা প্রো লিগে কোয়ালিফাই করেছে এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছে।’

শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকলেও রোমাঞ্চকর লড়াইয়ের আশা করছেন পাকিস্তান অধিনায়ক শাকিল ভাট। বলেছেন, ‘এটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট (সিরিজ), কারণ এখান থেকেই বিশ্বকাপের বাছাইপর্বে ওঠার সুযোগ রয়েছে। আমরা উত্তেজনাপূর্ণ ম্যাচের অপেক্ষায় আছি।’

পাকিস্তানের টিম ম্যানেজার মোহাম্মদ উসমান অবশ্য বাংলাদেশকে সহজভাবে নিচ্ছেন না। বলেছেন, ‘কেউই সহজে জিততে পারে না, এটা প্রতিযোগিতা। আমি এশিয়া কাপে বাংলাদেশের খেলা দেখেছি, তারা ভালো দল, শারীরিকভাবে প্রস্তুত এবং ফিট। মনে করি প্রতিটি ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়।’

Tags: পাকিস্তানবাংলাদেশরেজাউল করিমলিড স্পোর্টসহকি
Previous Post

কপ৩০ জলবায়ু সম্মেলনে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের সংঘর্ষ

Next Post

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসী নিহত

Next Post
নৌকা ডুবে লিবিয়ার উপকূলে ৪২ অভিবাসী নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে ৪২ অভিবাসী নিহত

মির্জা ফখরুল বাংলাদেশে অপ্রয়োজনীয় সংকটের বিষয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক সংকট তৈরি হয়েছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT