চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে আট মাস বয়সী শিশুর দেহে এইচএমপিভি শনাক্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:47 অপরাহ্ন 06, জানুয়ারি 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
হাতের মাধ্যমে পরীক্ষার জন্য এইচএমপিভি ভ্যাকসিনের ট্যাবলেট দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের কর্ণাটকে প্রথমবারের মতো হিউম্যান মেটা-প্নিউমো ভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে আট মাস বয়সী এক শিশুর দেহে এই ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, শিশুটি এইচএমপিভি পজিটিভ। নিশ্চিতকরণের জন্য নমুনাটি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে।

বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালের পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, জানুয়ারির ৩ তারিখে আট মাস এবং আট দিন বয়সী শিশুটির শরীরে এইচএমপিভি এবং হিউম্যান রাইনোভাইরাস বা এন্টারোভাইরাস শনাক্ত হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব হর্ষ গুপ্ত বলেন, এইচএমপিভি সাধারণত ১১ বছরের কম বয়সী শিশুদের মধ্যে দেখা যায়। তিনি বলেন, এটি হয়তো প্রথম শনাক্তকৃত ঘটনা নাও হতে পারে, কারণ আগে এর পর্যবেক্ষণ করা হতো না। তবে আতঙ্কের কোনো কারণ নেই। এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রজনিত ভাইরাসের মতোই যা শীতকালে সাধারণ ঠাণ্ডা ও ফ্লুর উপসর্গ সৃষ্টি করে, বিশেষত শিশু ও বৃদ্ধদের মধ্যে।

তিনি আরও জানান, শিশুটির শরীরে পাওয়া ভাইরাসটির স্ট্রেন এখনও নির্ধারণ করা যায়নি। চীনে শনাক্ত হওয়া স্ট্রেন সম্পর্কেও এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ পরিস্থিতিতে কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী দিনেশ গুন্ডু রাও আজ ৬ জানুয়ারি একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন। সেখানে পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে।

২০০১ সালে প্রথম আবিষ্কার হয় এইচএমপিভি। চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চীনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫।

Tags: এইচএমপিভিভাইরাসভারত
Previous Post

গুম-বিচারবহির্ভূত হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা

Next Post

প্রবীর মিত্রের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

Next Post
চ্যানেল আই ভবনে শোক বই ও স্মৃতিচিহ্নের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবীর মিত্রের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

দুটি ক্রিকেটার হাসিমুখে একসঙ্গে উল্লাস করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কোহলির ‘আগ্রাসী’ আচরণ নিয়ে যা বললেন ডি ভিলিয়ার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT