চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ঐতিহাসিক ৭ মার্চ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:34 পূর্বাহ্ন 07, মার্চ 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আজ বাংলাদেশের ইতিহাসে এক অমর দিন ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বিশাল জনসমুদ্রের সামনে এক যুগান্তকারী ভাষণ দেন। এই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত লক্ষ্যে উদ্বুদ্ধ করে এবং মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করে।

১৯৪৭ সালে ধর্মীয় ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রে বাঙালিরা ২৩ বছর ধরে ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা আন্দোলনসহ নানা সংগ্রামের মধ্য দিয়ে জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলে। ১৯৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় সত্ত্বেও ক্ষমতা হস্তান্তর না করায় উত্তাল হয়ে ওঠে পূর্ব পাকিস্তান। এই প্রেক্ষাপটে ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু বাঙালির দীর্ঘদিনের বঞ্চনা-নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং স্পষ্ট ঘোষণা করেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

সেদিন ঢাকা ছিল মানুষের শহর। দেশের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষ ছুটে এসেছিলেন বঙ্গবন্ধুর কণ্ঠ শোনার জন্য। স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। ভাষণে বঙ্গবন্ধু দেশবাসীকে সাত দফা নির্দেশনা দেন। অহিংস অসহযোগ আন্দোলন চালিয়ে যাওয়া, প্রতিটি ঘরকে দুর্গে পরিণত করা এবং শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। এই ভাষণ মুক্তিযোদ্ধাদের জন্য অফুরন্ত প্রেরণার উৎস হয়ে ওঠে।

ভাষণের সম্প্রচার নিয়ে ঘটে উত্তেজনাপূর্ণ ঘটনা। পাকিস্তানি সামরিক কর্তৃপক্ষ ঢাকা বেতারে লাইভ সম্প্রচারের অনুমতি দেয়নি। প্রতিবাদে বাঙালি কর্মচারীরা কাজ বর্জন করেন, ফলে বিকেল থেকে ঢাকা বেতার কেন্দ্র অচল হয়ে পড়ে। শ্রোতারা অধীর আগ্রহে রেডিওর সামনে অপেক্ষা করেন। শেষ পর্যন্ত গভীর রাতে কর্তৃপক্ষ ভাষণের পূর্ণ বিবরণ প্রচারের অনুমতি দিলে বেতার পুনরায় চালু হয়।

এই ভাষণ বিশ্বের কালজয়ী ভাষণগুলোর অন্যতম হিসেবে স্বীকৃত। ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো এটিকে ‘মেমরি অব দ্য ওয়ার্ল্ড’ আন্তর্জাতিক রেজিস্টারে অন্তর্ভুক্ত করে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। এটি বাংলাদেশের প্রথম এমন স্বীকৃতি।

Tags: ৭ মার্চবঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌ন
Previous Post

মোহামেডানের পরিচালক নির্বাচিত হলেন এনায়েত হোসেন সিরাজ, সভাপতি বরকতউল্লাহ বুলু

Next Post

লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

Next Post

লক্ষ্যবস্তুতে হামলা চালাতে ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া

হয়ে গেলো স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ইফতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT