চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঐতিহাসিক যশোরমুক্ত দিবস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 06, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
জনতা ঐতিহাসিক যশোর মুক্ত দিবসের স্মরণে সমবেত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ ঐতিহাসিক যশোরমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে প্রথম পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় প্রাচীনতম জেলা যশোর। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর অগ্রযাত্রায় পলায়নপর পাক সেনারা দুপুরের পরপরই খালি করে যায় যশোর সেনানিবাস। আর সেইদিনই যশোরে প্রথম উড়েছিল স্বাধীন বাংলাদেশের বিজয় নিশান। রক্ত-সূর্যখচিত গাঢ় সবুজ পতাকা।

আজ ৬ ডিসেম্বর শনিবার ঐতিহাসিক যশোরমুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে বিকেলের আগেই পাক সেনারা পুরোপুরি খালি করে যায় যশোর সেনানিবাস। এরপর বিকেলে মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল বারাতের নেতৃত্বে সম্মিলিত বাহিনী সেনানিবাসে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়। ওই সময় সেনানিবাসে মিলেছিল তড়িঘড়ি ফেলে যাওয়া পাক সেনাদের খাবার প্লেটে ভাত-তরকারি, যা তাদের আকস্মিক পলায়নের সাক্ষ্য দেয়।

অবস্থার চাপে পর্যুদস্ত হানাদার বাহিনী ৫ ডিসেম্বর থেকেই পালানো শুরু করে। ছিন্নভিন্ন হয়ে তারা খুলনার গিলাতলা সেনানিবাসের দিকে পিছু হটতে থাকে। পথে রাজারহাটসহ বিভিন্ন এলাকায় মুক্তিযোদ্ধাদের সঙ্গে তুমুল লড়াই হয়। ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত যশোরের বিভিন্ন স্থানে মুক্তিবাহিনীর সঙ্গে পাক সেনাদের প্রচণ্ড যুদ্ধ হয়। ভারতীয় মিত্রবাহিনীও সীমান্ত থেকে যশোর সেনানিবাসে বিমান হামলা চালায় এবং মর্টার নিক্ষেপ করে।

স্বাধীনতার পূর্বমুহূর্তে যশোর ছিল প্রতিরোধের অন্যতম কেন্দ্র। ১৯৭১ সালের ৩ মার্চ যশোর কালেক্টরেটের সামনে স্বাধীনতার দাবিতে বিক্ষোভে গুলি চালালে যশোরের প্রথম নারী শহীদ হন চারুবালা কর । ২৬ মার্চ রাতে যশোরের জনপ্রিয় রাজনীতিক ও জাতীয় সংসদ সদস্য মশিয়ূর রহমানকে বাসা থেকে ধরে নিয়ে সেনানিবাসে হত্যা করে পাকিস্তানি বাহিনী।

৩০ মার্চ যশোর সেনানিবাসে ক্যাপ্টেন হাফিজের নেতৃত্বে বাঙালি সৈন্যরা বিদ্রোহ করেন। ৩১ মার্চ নড়াইল থেকে আসা হাজারও মানুষের সশস্ত্র মিছিল যশোর কেন্দ্রীয় কারাগার আক্রমণ করে মুক্ত করে রাজনৈতিক বন্দীদের। জুলাইয়ের পর প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের আক্রমণে যশোর অঞ্চলে পাকবাহিনীর অবস্থান নড়বড়ে হয়ে পড়ে।

যশোর ছিল মুক্তিযুদ্ধের ৮ নম্বর রণাঙ্গন। এ অঞ্চলে মুক্তিবাহিনীর কমান্ডার ছিলেন মেজর মঞ্জু, আর পাক বাহিনী নিয়ন্ত্রণ করত ১০৭ নম্বর ব্রিগেড, যার নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার হায়াত খান।

Previous Post

আনচেলত্তির মতে কঠিন গ্রুপে ব্রাজিল

Next Post

যারা আগে বিশ্বকাপ জিতেছে তারাই ফেবারিট: পর্তুগাল কোচ

Next Post
পর্তুগাল কোচের উচ্ছ্বাস, ফুটবল ম্যাচে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

যারা আগে বিশ্বকাপ জিতেছে তারাই ফেবারিট: পর্তুগাল কোচ

Babri Masjid construction site banner in Murshidabad, India. Channel i News - চ্যানেল আই নিউজ

মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শনিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT