চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বুয়েট ও মেডিকেলে চান্স পেয়ে প্রশংসায় ভাসছে দুই বোন

চৌধুরী ফরিদ by চৌধুরী ফরিদ
3:50 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in চট্টগ্রাম, জনপদ, শিক্ষা
A A
দুই বোনের হাসিমুখে ছবি, মেডিকেলে চান্স পেয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভাবনীয় সাফল্য অর্জন করেছেন চট্টগ্রামের আপন দুই বোন। একজন চান্স পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আর অপরজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট)। দুই বোনের এমন অভাবনীয় সাফল্যের খবরে পুরো এলাকায় প্রশংসায় ভাসছেন তারা।

এই দুই বোন হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিরাবাদের বাসিন্দা মুহাম্মদ শওকত আলী ও মরজিনা বেগম দম্পতির সন্তান তাসনিম তাসনুভা সুহা ও সামিহা তাবাসসুম সিমিন। কাছাকাছি সময়ে জন্ম, এক সঙ্গে বেড়ে ওঠার গল্প। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজে পড়েছেন একই প্রতিষ্ঠানে। সবক্ষেত্রে দুই জনের ফলাফলও একই। আপন দুই বোন এবার চান্স পেয়েছেন বিশ্ববিদ্যালয়ে।

এরমধ্যে তাসনিম সুহা এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় ৩৪৯তম স্থান অধিকার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষায়ও ভালো ফলাফল করেছে।

অন্যদিকে সামিহা তাবাসসুম সিমিন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) ভর্তি পরীক্ষায় ৬৭৩তম স্থান অর্জন করে কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হয়েছে। সিমিন ইঞ্জিনিয়ারিং গুচ্ছ (চুয়েট কুয়েট রুয়েট) ভর্তি পরীক্ষায়ও ১৬৩ তম স্থান এবং আর্কিটেকচার এ ১৫তম স্থান অর্জন করেছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ভর্তি পরীক্ষায় যথাক্রমে ৩১৪তম এবং ৬৩০তম স্থান অর্জন করেছে।

তারা দুই বোন ২০২১ সালে চট্টগ্রামের ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এসএসসি পাস করেন। পরে দুই বোন চট্টগ্রাম কলেজ থেকে ২০২৩ সালে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন। উভয়ে এসএসসি এবং এইচএসসি তে সরকারি বৃত্তি লাভ করেন। দুইবোনের অভাবনীয় সাফল্যে শুধু আমিরাবাদ গ্রাম নয়, গোটা চট্টগ্রামে যেন আনন্দের জোয়ার বইছে।

এখন তাদের শুধুই এগিয়ে যাওয়ার এবং স্বপ্ন পূরণের পালা। সামনে অনাগত বর্ণিল জীবনের হাতছানি বলে মন্তব্য করে সুহা-সিমিনের গর্বিত বাবা শওকত আলী বলেন, আমার এ দুই মেয়ে লেখাপড়া ছাড়া আর কিছুই বোঝে না। আজকের এই সাফল্য তাদের অক্লান্ত পরিশ্রমেরই ফসল। তারা এমন ভালো ফলাফল করবে বলেই আমাদের বিশ্বাস ছিল। তাদের অসামান্য সাফল্যে আমরা আজ আনন্দিত এবং গর্বিত।

Tags: বুয়েটমেডিকেলসলিমুল্লাহ মেডিকেল কলেজসাফল্য
Previous Post

ফিনল্যান্ডের স্কুলে শিশুর গুলিতে বহু শিক্ষার্থী আহত

Next Post

অজয়ের জন্মদিনে ‘ময়দান’-এর চমক!

Next Post
অজয়কে নিয়ে সিনেমার দৃশ্য, ফুটবল খেলা ও নাটকীয় মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অজয়ের জন্মদিনে 'ময়দান'-এর চমক!

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাহনীর কাছে পাত্তাই পেল না মোহামেডান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT