চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দম’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:19 অপরাহ্ন 27, মার্চ 2026
in বিনোদন
A A

ঢাকাই সিনেমার আলোচিত নির্মাতা হিমেল আশরাফ ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দম’ দেখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সিনেমাটির নির্মাণ, অভিনয় ও সামগ্রিক উপস্থাপন নিয়ে খোলামেলা মন্তব্য করেন।

হিমেল আশরাফ জানান, তিনি যখন মোস্তফা সরয়ার ফারুকী-এর কাছে চলচ্চিত্র নির্মাণ শিখছিলেন, তখন রেদওয়ান রনি ছিলেন তরুণ নির্মাতাদের কাছে অনুপ্রেরণার নাম। দীর্ঘদিন পর রনির নতুন সিনেমা ‘দম’ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তার ভাষায়, “সিনেমার দম আছে”—বিদেশে শুটিংসহ বড় পরিসরের আয়োজনের মধ্যেও ছবিটি বেশ গোছানোভাবে নির্মিত হয়েছে। এজন্য নির্মাতা রেদওয়ান রনি ও প্রযোজক শাহরিয়ার শাকিল প্রশংসার দাবিদার বলেও উল্লেখ করেন তিনি।

সিনেমাটির বিশেষ কিছু দিক তুলে ধরে হিমেল আশরাফ বলেন, বিরতির ঠিক আগের দৃশ্যটিতে দম আটকেই আসছিল। সিনেমার লোকেশন, মিউজিক, সিনেমাটোগ্রাফি—সবই সুন্দর। চঞ্চল ভাই এই ছোট চরিত্রেও তার জাত অভিনয় দেখিয়ে দিলেন।

পাশাপাশি লোকেশন, সংগীত ও সিনেমাটোগ্রাফিরও প্রশংসা করেন তিনি। সেই সাথে ‘দম’-এর প্রধান অভিনেতা আফরান নিশোকে নিয়েও কথা বলেন হিমেল। তার ভাষ্য,“চরিত্র অনুযায়ী নিশো ভাই দুর্দান্ত। কী পরিমাণ ডেডিকেশন ছিল, তা বোঝা যায়। তবে নিশো ভাইয়ের তিনটি সিনেমার চরিত্রগুলো কোথায় যেন একই রকম—দুঃখী, প্রতারিত টাইপ হয়ে যাচ্ছে। তার মতো ভার্সেটাইল অভিনেতার কাছ থেকে সামনে অন্য ধরনের কিছুও আশা করি।”

নিয়মিত ভালো মানের সিনেমা নির্মাণ করে যাচ্ছেন প্রযোজক শাহরিয়ার শাকিল। এ বিষয়ে তিনি বলেন, শাকিল ভাই নিয়মিত ভালো মানের সিনেমা বানাচ্ছেন এইটা বড় ব্যাপার, এই পথ চলতে থাকুক। ‘দম’ টিমের জন্য শুভ কামনা।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ সিনেমা নির্মাণের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন হিমেল আশরাফ, যা ঢাকাই চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করেছিল।

Tags: ঈদের সিনেমাদমপ্রিয়তমারনিরেদওয়ান রনিলিড বিনোদনশাহরিয়ার শাকিলসিনেমা
Previous Post

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের

Next Post

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

Next Post

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT