চাঁদপুরে ইলিশ শূন্য মাছঘাট এখন দেশীয় মাছের দখলে। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ১শ’ কিলোমিটার এলাকাজুড়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ছিলো ২২ দিন। এখন পর্যন্ত ইলিশের রাজধানী খ্যাত চাঁদপুর মৎস্য আড়তে রূপালি ইলিশের দেখা মিলছে না। মাছঘাটে যে পরিমাণ ইলিশ আসছে তা সাইজে ছোট এবং দাম অনেক বেশি।








