চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসুতে পাহাড়ের নেতৃত্বের জয়: ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:28 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2025
in অন্যান্য, শিক্ষা
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা জানায়, এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের।

সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া এক যৌথ বিবৃতিতে বলেন, “ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, পাহাড় আর পিছিয়ে নেই। যোগ্য নেতৃত্ব ও সঠিক সুযোগ পেলে পাহাড়ের সন্তানরা দেশের সর্বোচ্চ পর্যায়েও নিজেদের মেধা ও দক্ষতা প্রমাণ করতে সক্ষম। এই বিজয় শুধু সাদিক কায়েম-এস. এম. ফরহাদ এবং হেমা চাকমা-সর্বমিত্র চাকমা ও অন্যান্য নির্বাচিত প্রতিনিধিদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং এটি সমগ্র পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য এক নতুন দিগন্তের উন্মোচন।

বিবৃতিতে আরও বলা হয়, পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা বিশ্বাস করে যে, ডাকসুর এই নতুন নেতৃত্ব পাহাড়ের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতীয় পর্যায়ে সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনীতিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে এই বিজয় পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

শুভেচ্ছাবার্তায় ডাকসু’র নতুন কমিটিকে তাদের দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

উল্লেখ্য, ডাকসু নির্বাচনে বিজয়ী পার্বত্য চট্টগ্রামের কৃতি সন্তানরা হলেন- ভিপি আবু সাদিক কায়েম। জিএস এস. এম. ফরহাদ, কেন্দ্রীয় সংসদের সদস্য হেমা চাকমা, সর্বমিত্র চাকমা এবং কবি জসীমউদ্দিন হলের রিডিং রুম সম্পাদক কামরুল হাসান।

Tags: ডাকসু নির্বাচন ২০২৫পার্বত্য চট্টগ্রাম সমিতি
Previous Post

চীনের প্রেসিডেন্টের প্রস্তাবিত জিজিআই বিষয়ে বাংলাদেশের অবস্থান কী

Next Post

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন

Next Post
জাকসু নির্বাচন কেন্দ্রের ভেতরের দৃশ্য, ভোটের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন

নেপালের প্রধানমন্ত্রী ও নিরাপত্তা বাহিনী, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

কোথায় আছেন নেপালের প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT