চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরান খানের সাজা স্থগিত করলেন পাকিস্তান হাইকোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 29, আগস্ট 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইমরান খানকে আদালত থেকে বের হতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তোষাখানা মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের তিন বছরের কারাদণ্ডের রায় স্থগিত করেছেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। এছাড়াও তার মুক্তির আদেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার ২৯ আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিতে একটি ডিভিশনাল বেঞ্চ এই আদেশ দেন।

গত শুক্রবার ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খানের আপিলের শুনানির কথা ছিল। কিন্তু মামলার প্রতিপক্ষ পাকিস্তান নির্বাচন কমিশনের (ইসিপি) আইনজীবী অসুস্থ হওয়ায় শুনানি পেছানো হয় তখন।

শুনানিতে প্রধান বিচারপতি ফারুক বলেন, ‘আদেশের কপি খুব শিগগির প্রকাশ করা হবে। আমরা এখন যা বলতে চাই তা হচ্ছে, ইমরান খানের আবেদন গৃহীত হয়েছে।’

তোষাখানা মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। পরে তাকে নির্বাচনে অযোগ্য বলেও ঘোষণা দেয় ইসিপি। আদালতের সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত ও দায়রা জজ (এডিএসজে) হুমায়ুন দিলাওয়ারের রায় স্থগিতের আবেদন জানায় দলটি।

এর আগে তোষাখানা মামলার রায় ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই ইমরান খানকে গ্রেপ্তার করা হয় তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে। সেখান থেকে তাকে নেওয়া হয় কারাগারে। এর পর থেকে সেখানেই আছেন তিনি। ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তর করার আবেদন জানিয়েছে তার দল পিটিআই। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এবং শিক্ষাগত যোগ্যতা, সামাজিক ও রাজনৈতিক অবস্থান বিবেচনায় তাকে কারাগারে প্রথম শ্রেণির সুবিধা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

পাকিস্তান নির্বাচন কমিশনের করা এই মামলায় ইমরানের বিরুদ্ধে প্রধানমন্ত্রী থাকাকালে পাওয়া উপহার রাষ্ট্রীয় তোষাখানায় জমা না দিয়ে বিক্রির অভিযোগ আনা হয়েছে।

Tags: ইমরান খানইমরান খান গ্রেফতারপাকিস্তান
Previous Post

ইমরান খান কারাগারে পাচ্ছেন উন্নত খাবার ও পরিবেশ

Next Post

এবার বাংলাতেও দেখা যাবে ‘মাসুদ রানা’

Next Post
বাংলাদেশি সিনেমার মাসুদ রানা চরিত্রের তিনটি ছবি, একে অন্যের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার বাংলাতেও দেখা যাবে ‘মাসুদ রানা’

বৃষ্টির মধ্যে ছাতা ধরে থাকা মানুষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেপ্টেম্বর মাসে বাড়তে পারে বৃষ্টিপাতের প্রবণতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT