চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহকের টাকা তোলার ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 29, সেপ্টেম্বর 2026
in - সেমি লিড, আদালত
A A
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বারবার আবেদন করেও ব্যাংক থেকে জমা টাকা তুলতে না পারায় ভুক্তভোগী গ্রাহকদের করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে আদালত এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শিরোনামের রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।

আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা টাকা তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারের (সিআইপিসি) পরিচালকদের মাধ্যমে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংক যাতে আমানতকারীদের টাকা তুলতে দেয়, তা নিশ্চিত করার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবধারী। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। আর মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।

ঘটনার সূত্রপাত ঘটে ১৭ সেপ্টেম্বর। ওই দিন চার গ্রাহক নিজ নিজ হিসাবের চেক ভাঙাতে স্থানীয় শাখায় যান, কিন্তু শাখা কর্মকর্তারা কোনো বৈধ বা সন্তোষজনক কারণ ছাড়াই চেক গ্রহণ ও টাকা পরিশোধ করতে অস্বীকৃতি জানান। নাসিমা বেগম ৩০ হাজার টাকার চেক জমা দিয়েও টাকা তুলতে পারেননি। গ্রাহকদের হিসাবগুলো বৈধ, সচল এবং তাতে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও ব্যাংকের কর্মীরা টাকা আটকে রাখেন এবং কোনো আইনানুগ আদেশ বা লিখিত ব্যাখ্যা প্রদান করেননি।

ব্যাংক থেকে কোনো প্রতিকার না পেয়ে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকের কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টার (সিআইপিসি) এবং ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টে (এফআইসিএসডি) ই-মেইলে অভিযোগ জানালেও ফল পাননি। আবেদনকারীরা নিজেদের সাধারণ আয়ের মানুষ হিসেবে উল্লেখ করে জানান, জীবনধারণ, চিকিৎসা ও পড়াশোনার দৈনন্দিন খরচের জন্য তারা এই সঞ্চয়ের ওপর নির্ভরশীল। কোনো আইনি ভিত্তি ছাড়া আমানত আটকে রাখা সংবিধানের অনুচ্ছেদ ২৭ (আইনের দৃষ্টিতে সমতা), অনুচ্ছেদ ৩১ (আইনের আশ্রয় লাভের অধিকার), অনুচ্ছেদ ৩২ (জীবন ও জীবিকার অধিকার) এবং অনুচ্ছেদ ৪২ (সম্পত্তির অধিকার)-এর স্পষ্ট লঙ্ঘন। আমানতকারীরা বাড়তি কোনো সুবিধা চান না, কেবল আইন অনুযায়ী নিজেদের জমানো টাকা ফেরত চান। তারা জানান, তফসিলি ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে এ জাতীয় অভিযোগ নিষ্পত্তি করা বাংলাদেশ ব্যাংকের আইনি দায়িত্ব, যা পালনে ব্যর্থতা সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে চ্যালেঞ্জযোগ্য।

এই আদেশ এমন সময়ে এলো যখন ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে তীব্র তারল্যসংকটে ভুগছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঈদের আগে গ্রাহকদের আমানত ফেরত দিতে হিমশিম খেলে বাংলাদেশ ব্যাংক থেকে ১ হাজার কোটি টাকার জরুরি তারল্য সহায়তা দেওয়া হয়। তা সত্ত্বেও ব্যাংকের সম্পদের মানের মারাত্মক অবনতি ঘটেছে। ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত ব্যাংকটির খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় ২৪ হাজার ৩০২ কোটি টাকায়, যা তাদের মোট বিতরণ করা ঋণের ৫৬ দশমিক ৪৪ শতাংশ। বাংলাদেশ পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, সারাদেশে ব্যাংকটির শাখায় টাকা তুলতে এসে গ্রাহকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন এবং এটিএম বুথেও প্রায়ই টাকা থাকছে না। ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক উক্ত পত্রিকায় স্বীকার করেছেন যে, জরুরি সহায়তার খবরে আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে পরিকল্পিতভাবে সীমিত আকারে টাকা দেওয়ার পথ বেছে নিয়েছে।

Tags: ৪ গ্রাহকন্যাশনাল ব্যাংকহাইকোর্টের নির্দেশ
Previous Post

আবুধাবিতে নেতানিয়াহুর সফরের কথা নিশ্চিত করল সংযুক্ত আরব আমিরাত

Next Post

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

Next Post
ছবি: সংগৃহীত

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

ছবি: বোতলে বন্দি রাসেল ভাইপার।

রাসেল ভাইপারের কামড়: সাপ বোতলে বন্দি করে সন্তানকে নিয়ে হাসপাতালে বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT