চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌলিক আইন বাংলায় করতে হাইকোর্টের আদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 29, ফেব্রুয়ারি 2024
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

একটি কমিটি গঠন করে দেশের প্রচলিত মৌলিক আইনগুলো বাংলায় করার বিষয়ে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

হাইকোর্টের আদেশ অনুযায়ী আইন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, আইন কমিশনের একজন প্রতিনিধি, বাংলা একাডেমির একজন প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন প্রতিনিধি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন প্রতিনিধি এই কমিটিতে থাকবেন। আগামী ৬ মাসের মধ্যে এই কমিটিকে আইনগুলো বাংলায় করার বিষয়ে অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। আদেশের পর এই আইনজীবী বলেন, ‘দেশের প্রচলিত আইনগুলো ইংরেজিতে থাকায় রায় ও আদেশ ইংরেজিতে হয়ে থাকে। আইনগুলো বাংলায় হলে রায় ও আদেশ আক্ষরিক ভাবেই বাংলায় দেয়া সম্ভব হবে।’

দেশের প্রচলিত মৌলিক আইন বাংলায় প্রণয়ন ও প্রকাশ করতে একটি রিট করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। ওই ১০ আইনজীবী হলেন—মোস্তাফিজুর রহমান, মীর ওসমান বিন নাসিম, মো.আসাদ উদ্দিন, মোহা. মুজাহিদুল ইসলাম, মো. জোবায়েদুর রহমান, মো. আব্দুস সবুর দেওয়ান, আল রেজা মো. আমির, আব্দুল্লাহ হিল মারুফ ফাহিম, জি এম মুজাহিদুর রহমান ও মো. জহিরুল ইসলাম।

দেশের মৌলিক আইনগুলোর মধ্যে রয়েছে —দণ্ডবিধি, ১৮৬০, সাক্ষ্য আইন, ১৯৭২ চুক্তি আইন, ১৮৭২ সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭, সিভিল কোর্টস অ্যাক্ট, ১৮৮৭, সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এবং তামাদি আইন, ১৯০৮।

Tags: আইনবাংলাহাইকোর্ট
Previous Post

বিপিএল ফাইনালের ফটোসেশনে অনুপস্থিত অধিনায়কেরা

Next Post

ফাইনালের টিকিট না পেয়ে ‘ভুয়া-ভুয়া’স্লোগান

Next Post
বাংলাদেশের একটি বাজারে ভিড়ের মধ্যে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইনালের টিকিট না পেয়ে ‘ভুয়া-ভুয়া’স্লোগান

বিশ্বনেতাদের মধ্যে ইসরায়েলি ও ফিলিস্তিনি নেতাদের আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোজায় 'আল আকসায়' নামাজ পড়তে দিতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT