চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:29 অপরাহ্ন 03, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গণভোট অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কি না, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত মন্ত্রিপরিষদ বিভাগের সচিবসহ বিবাদীদের ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্ট এ রুল জারি করেন।

রিট আবেদনকারীর আইনজীবী আদালতে বলেন, সংবিধানে নেই এমন কোনো আদেশ রাষ্ট্রপতি দিতে পারেন না। তিনি আরও মন্তব্য করেন, এই আদেশের বৈধতা নিয়ে প্রশ্ন উঠলে ভবিষ্যতে নির্বাচন প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করা যেতে পারে।

রিটের বিপক্ষে অবস্থান নেন অন্য পক্ষের আইনজীবীরা। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যদি অবৈধ ঘোষণা করা হয়, তাহলে বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের যে সব কার্যক্রম হয়েছে, সবই অবৈধ হবে। এমন প্রশ্ন তোলা আত্মঘাতি, এর পিছনে গভীর কোনো এজেন্ডা লুকিয়ে আছে।

পৃথক দুটি রিট আবেদনের শুনানিতে রিটের পক্ষে আইনজীবীরা জানান, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রণয়নের প্রক্রিয়া সঠিক হয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ প্রক্রিয়ার সাংবিধানিক ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন।

শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের বেঞ্চ রুল জারি করেন।

উল্লেখ্য, গণভোট অধ্যাদেশ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের পেছনের প্রেক্ষাপট অনুযায়ী, বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের ধারাবাহিক সংস্কারের অংশ হিসেবে গত বছরের ১৭ অক্টোবর জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষরিত হয়। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ চিহ্নিত প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদিত হয়।

Tags: গণভোটজুলাই সনদহাইকোর্টের রুল
Previous Post

‘সাইয়ারা’ খ্যাত অভিনেতার বড় অস্ত্রোপচার

Next Post

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে সাইনবোর্ড দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিলামে ২৫ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র এমন সংঘাতে জড়াবে না, যা বহু বছর চলবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT