চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষত্বহীনতার কারণে দম্পতিকে বিচ্ছেদ অনুমতি ভারতের হাইকোর্টের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:03 অপরাহ্ন 21, এপ্রিল 2024
in আন্তর্জাতিক
A A
বিচারকের গজল ও scales of justice বোর্ডের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চ ‘আপেক্ষিক পুরুষত্বহীনতা’র কারণে ভারতীয় এক দম্পতির বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেছে। এর আগে পারিবারিক আদালতে তাদের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

রোববার ২১ এপ্রিল হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়, গত বছরের মার্চে বিয়ে হয়েছিল এই দম্পতির। কিন্তু বিয়ের ১৭ দিন পরই তারা বিচ্ছিন্ন হয়ে যান।

প্রতিবেদনে বলা হয়, ১৫ এপ্রিলে উচ্চ আদালতের এই রায়ে বিচারপতি বিভা কঙ্কনওয়াড়ি ও বিচারপতি এস জি চপলগাওঁকরের ঔরঙ্গাবাদ বেঞ্চ আবেদনের জবাবে জানায়, স্বামীর ‘আপেক্ষিক পুরুষত্বহীনতা’র কারণে ওই দম্পতি হতাশার যন্ত্রণায় ভুগছে। একে অগ্রাহ্য করা যায় না। তারা মানসিক এবং শারীরিকভাবে একে অপরের সাথে সংযোগ করতে পারছে না। এই বিয়ে বয়ে নিয়ে যাওয়ার মানে হয় না।

২৬ বছরের ওই মহিলা ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পারিবারিক আদালতের দ্বারস্থ হন। কিন্তু সেখানে আবেদন খারিজ হলে ২৭ বছরের বয়সী তার স্বামী উচ্চ আদালতে যান। সেখানেই মঞ্জুর হল তাদের বিবাহ বিচ্ছেদের আবেদন।

কিন্তু কী এই ‘আপেক্ষিক পুরুষত্বহীনতা’? পুরুষত্বহীনতার সঙ্গে এর ফারাক কোথায়? আসলে পুরুষত্বহীনতার অর্থ মহিলার সঙ্গে সঙ্গমে অক্ষমতা। কিন্তু ‘আপেক্ষিক’ কথাটির অর্থ, সাধারণভাবে সঙ্গমে সক্ষমতা থাকলেও কোনও নির্দিষ্ট মহিলার ক্ষেত্রে যৌনতায় অপারঙ্গম হওয়া। এক্ষেত্রে অভিযোগকারিণী মহিলার অভিযোগ ছিল, তার স্বামী তার সঙ্গে শারীরিক মিলনে আগ্রহী নন। তবে পুরুষটি প্রাথমিকভাবে তার স্ত্রীর উপরেও ‘দোষ’ চাপান।

আদালত জানায়, প্রথমে তিনি দ্বিধাগ্রস্ত ছিলেন নিজের ‘আপেক্ষিক পুরুষত্বহীনতা’র বিষয়টি স্বীকার করতে। তবে পরে তিনি মেনে নেন বিষয়টি। আসলে এই বিষয়টি তার জন্য সন্তোষজনক ছিল যে, যেহেতু এক্ষেত্রে বিষয়টি ‘আপেক্ষিক’, তাই তা তার জীবনে স্থায়ী কোনও ছাপ ফেলবে না।

Tags: বিচ্ছেদ
Previous Post

বাংলাদেশ থেকে দেখা যাবে বিরল ‘শিংওয়ালা ধূমকেতু’

Next Post

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

Next Post
Older man receiving COVID-19 vaccine shot from healthcare worker in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

হজযাত্রীদের টিকা গ্রহণের সময় লাগবে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট

মনা বেতে বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্টের বিজ্ঞাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়াটার পার্কে বিকাশ পেমেন্টে ১০% ডিসকাউন্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT