চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালদ্বীপে কৃষি খামার পরিদর্শনে হাইকমিশনার

মোহাম্মদ মাহামুদুল by মোহাম্মদ মাহামুদুল
10:24 অপরাহ্ন 03, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
দুটি ব্যক্তি কৃষি খামার পরিদর্শন করছেন, সবুজ গাছপালা ও আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হাইকমিশনের একটি প্রতিনিধি দল হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের নেতৃত্বে মালদ্বীপের হানিমাদহু দ্বীপের কৃষি খামার পরিদর্শন করেছেন। তার সঙ্গে ছিলেন দ্বীপটির সিটি কাউন্সিলার আব্দুর সাত্তার হাসান।

এ সময় কৃষি আধুনিকায়ন ও টেকসই উন্নয়নে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন হাইকমিশনার।

পরিদর্শনকালে হাইকমিশনার হানিমাদহু কৃষি কেন্দ্রের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং কৃষি কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি স্থানীয় কাউন্সিল পরিচালিত এ উদ্যোগের প্রশংসা করে বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন-মালদ্বীপের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, দ্বীপ রাষ্ট্রের জন্য টেকসই কৃষি ও আধুনিক চাষাবাদ ভবিষ্যতের খাদ্য সুরক্ষার অন্যতম প্রধান ভিত্তি হয়ে উঠতে পারে।

বাংলাদেশ থেকে কৃষি বিশেষজ্ঞ পাঠানোর প্রস্তাব
গঠনমূলক আলোচনায় হাইকমিশনার কাউন্সিলার আব্দুর সাত্তার হাসানকে বাংলাদেশ থেকে দক্ষ কৃষি বিশেষজ্ঞ, প্রশিক্ষক ও টেকনিক্যাল জনবল আনার প্রস্তাব দেন, যারা মালদ্বীপের কৃষি সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন।

এছাড়া তিনি সম্ভাব্য সহযোগিতার আরও কয়েকটি দিক তুলে ধরেন- যেমন, বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় ও মালদ্বীপের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, জ্ঞান ও দক্ষতা বিনিময়, প্রযুক্তি-নির্ভর আধুনিক কৃষি উন্নয়ন এবং মালদ্বীপে ফুড সাসটেইনেবিলিটি ও সিকিউরিটি বৃদ্ধি।

হাইকমিশনার বলেন, বাংলাদেশের কৃষি খাত বহুমুখী উন্নয়ন, উদ্ভাবন এবং টেকসই কৃষি প্রয়োগের এক উজ্জ্বল উদাহরণ। এসব অভিজ্ঞতা মালদ্বীপের কৃষি খাতকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

খাদ্য নিরাপত্তা ও কৃষি স্থিতিশীলতায় নতুন মাত্রা যোগ করবে সহযোগিতা
তিনি আরও আশা প্রকাশ করেন দুই দেশের কৃষি সহযোগিতা বৃদ্ধি পেলে-খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে গুরুত্বপূর্ণ সহায়তা মিলবে।

বাংলাদেশ মালদ্বীপের কৃষি সক্ষমতা উন্নয়ন, জলবায়ু সহনশীল চাষাবাদ ও কৃষি-ভিত্তিক সমাজ গড়ে তোলার উদ্যোগে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

হাইকমিশনারের সঙ্গে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম-কল্যাণ উংয়ের কাউন্সিলার মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মো. জসীম উদ্দিন এবং ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান।

Tags: মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন
Previous Post

সার না পেয়ে কৃষি কর্মকর্তার দাঁত ভেঙে দিলেন বিক্ষুব্ধ কৃষক

Next Post

ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

Next Post
ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন, দুই নেতা একসঙ্গে ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন

চীনের চিকিৎসক দল হাসপাতালে পৌঁছেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে পৌঁঁছেছেন চীনের চিকিৎসক দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT