চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 পূর্বাহ্ন 24, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিধ্বস্ত ভবনের একটি অংশ, ধ্বংসস্তূপ ও কিছু কাপড় ঝুলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার হায়সম আলী তাবাতাবাই নিহত হয়েছেন।

আজ (২৪ নভেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, রোববার স্থানীয় সময় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহ নিয়ন্ত্রিত একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এই অভিযান চালানো হয়। ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা যান এবং আরও ২৮ জন আহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

পরে হিজবুল্লাহ এক বিবৃতির মাধ্যমে তাবাতাবাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাকে মহান কমান্ডার হিসেবে উল্লেখ করলেও সংগঠনের অভ্যন্তরে তার নির্দিষ্ট পদ প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, তিনি সংগঠনের সশস্ত্র শাখার চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তাবাতাবাইকে নিষ্ক্রিয় করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরও জানায়, হামলার মূল লক্ষ্য ছিলেন তাবাতাবাই। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, গত বছরের সংঘাতের পর থেকে এটি ছিল তাকে হত্যার তৃতীয় প্রচেষ্টা।

হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা মাহমুদ ক্বোমাতি বলেন, এই হামলা রেড লাইন অতিক্রম করেছে। সংগঠনের নেতৃত্ব প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো চিন্তাভাবনা চলছে। তার মতে, এই হামলা লেবাননের বিভিন্ন এলাকায় গভীর উত্তেজনার পথ খুলে দিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএএ জানায়, হারেত হ্রেইক এলাকার আল-আরিদ স্ট্রিটে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ভবনের পার্কিং এলাকা, গাড়িসহ আশপাশের কাঠামোগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Tags: বৈরুতহিজবুল্লাহ
Previous Post

আবার ভারতের অংশ হতে পারে সিন্ধু: রাজনাথ সিং

Next Post

মেসির গোল-অ্যাসিস্টে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

Next Post
মিয়ামি ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির গোল-অ্যাসিস্টে ইতিহাস গড়ে ফাইনালে মিয়ামি

বাংলাদেশে ভোট নিয়ে আলোচনা চলছে, একজন বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোট নিয়ে আলোচনা এখন সারাদেশে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT