চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দীন নিহত, নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 23, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Hizbullah leader Hachem Safiuddin in a formal event, wearing traditional attire. Channel i News - চ্যানেল আই নিউজ

হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন তিন সপ্তাহ আগে বৈরুতে একটি বিমান হামলায় নিহত হয়েছেন বলে মঙ্গলবার (২২ অক্টোবর) নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি যুদ্ধ বিমানের বোমা হামলায় সাফিউদ্দীন নিহত হয়েছেন। ইসরায়েলের মতে একটি বিল্ডিং লক্ষ্য করে এ হামলা চালানো হয়, যেখানে হিজবুল্লাহর প্রধান আন্ডারগ্রাউন্ড ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার অবস্থিত।

সামরিক বাহিনী বলেছে, হামলার সময় প্রায় ২৫ জন সিনিয়র হিজবুল্লাহ কমান্ডার ভবনটিতে উপস্থিত ছিলেন, তবে তারা বেঁচে গেছেন কিনা তা স্পষ্ট করেনি।

সাফিউদ্দীন হিজবুল্লাহর সাবেক নেতা হাসান নসরুল্লাহর মামাতো ভাই ছিলেন। সেপ্টেম্বরে ইসরাইল নসরাল্লাহকে হত্যা করার পর, সাফিউদ্দীনকে উত্তরসূরি হিসেবে ব্যাপকভাবে অনুমান করা হয়েছিল। সাফিউদ্দীন হিজবুল্লাহর সর্বোচ্চ সামরিক-রাজনৈতিক সংস্থা মজলিশে শুরার সদস্যও ছিলেন।

সাফিউদ্দীনের হত্যার ঘোষণার পর ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর জেনারেল স্টাফের প্রধান হার্জি হালেভি বলেন, ‘আমরা নসরাল্লাহ, তার উত্তরসূরি এবং হিজবুল্লাহর বেশিরভাগ নেতৃত্বের কাছে পৌঁছেছি। ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি এমন কারো কাছে কিভাবে পৌঁছতে হয় তা আমরা জানি।’

ইসরায়েলি সামরিক বাহিনীর ঘোষণার বিষয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি।

Tags: ইসরায়েলি সামরিক বাহিনী
Previous Post

কবে আসবে ‘কেজিএফ থ্রি’? জানালেন ইয়াশ

Next Post

অর্থ সমস্যা হবে না, আশ্বস্ত করেছে বিশ্বব্যাংক

Next Post
বিশ্বব্যাংকের গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্টের প্রেস ব্রিফিং. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থ সমস্যা হবে না, আশ্বস্ত করেছে বিশ্বব্যাংক

রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে পরবর্তী রাষ্ট্রপতি নির্ধারণ: হাসনাত আব্দুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT