চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশি কমিউনিটির ঐক্য বজায় রাখতে টরন্টোতে ভিন্নধর্মী আয়োজন

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:22 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2024
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি কমিউনিটির ঐক্য বজায় রাখতে টরন্টোতে ভিন্নধর্মী আয়োজন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি কমিউনিটির ঐক্য বজায় রাখতে বেসরকারি সাতটি সংস্থার উদ্যোগে স্কারবোরোর সেন্টেনিয়াল রিক্রিয়েশন সেন্টারে টরন্টোয় অনুষ্ঠিত হলো বৈচিত্রের উদযাপন। এ আয়োজনে কমিউনিটির বিভিন্ন শ্রেণি ও পেশার প্রায় ২০০ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আয়োজক সংস্থাগুলো হলো বিসিএস, বিসিসিএস, বিআইইএস, সিসিবিএস, সিসিআইকে, পিএসইএস এবং এসএডব্লিউআইএস। আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুখরোচক খাবারের পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে।

এই আয়োজনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য বজায় রাখা, বৈচিত্রের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন, এবং কমিউনিটির উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার প্রেরণা জাগানো।

অনুষ্ঠানটি কানাডিয়ান সেন্টারের মুশতাক আহমেদ এবং সুষমা সরাফের সঞ্চালনায় বাংলাদেশ ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয়। সাতটি সংগঠনের প্রতিনিধিগণ নিজ নিজ সংস্থার পরিচিতি তুলে ধরেন। আলোচনা পর্বের সঞ্চালক ছিলেন পেইসের নির্বাহী পরিচালক ইমামুল হক। তিনি অংশগ্রহণকারীদের ৮টি দলে বিভক্ত করে নিজেদের বিভাগের গর্ব করার মতো বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

এরপর শুরু হয় মূল আলোচনাপর্ব, যেখানে মুখ্য আলোচক হিসেবে ছিলেন কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির প্রফেসর আহমেদ শফিকুল হক, লরেনটিয়ান ইউনিভার্সিটির প্রফেসর সাদেকুল ইসলাম এবং টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির প্রফেসর মেহনাজ মোমেন।

প্রফেসর শফিকুল হক তার বক্তব্যে বলেন, বৈচিত্রের মাঝে সম্মান, সাম্য এবং সহানুভূতি গড়ে তুলতে পারলে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।

প্রফেসর সাদেকুল ইসলাম বাংলাদেশি প্রবাসীদের বৈশ্বিক বিশ্বে কীভাবে সমন্বয়মূলক সম্পর্ক গড়ে তুলতে পারে তা নিয়ে আলোচনা করেন।

প্রফেসর মেহনাজ মোমেন পশ্চিমা দেশগুলিতে প্রজন্মগত দ্বন্দ্ব এবং ধর্মীয় অস্বস্তির প্রসঙ্গে প্রযুক্তির উপেক্ষিত ভূমিকার উপর আলোকপাত করেন।

উন্মুক্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা মুখ্য আলোচকদের উদ্দেশ্যে বেশ কয়েকটি প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেন। এরপর, বিসিএস-এর তরুণরা এন্টি-রেসিজম বিষয়ক একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন, এবং এসএডব্লিউআইএস (সরো) গৃহায়ন, চাইল্ডকেয়ার ও ন্যায্য মজুরিসহ বিভিন্ন সামাজিক দাবি তুলে ধরেন।

শেষ পর্বে নাট্যব্যক্তিত্ব অরুনা হায়দারের টিম আকর্ষণীয় দুটি নাটিকা প্রদর্শন করে, যা দর্শকদের বাড়তি আনন্দ দেয়। অনুষ্ঠানের শেষে কানাডিয়ান সেন্টারের প্রেসিডেন্ট ইমাম উদ্দিন ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠান শেষে সবাইকে আপ্যায়িত করা হয়।

ভবিষ্যতেও আয়োজক সংস্থাগুলো এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আশা প্রকাশ করেন।

Previous Post

৯ দফার পেছনের গল্প জানালেন সমন্বয়ক আব্দুল কাদের

Next Post

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিক বহরে বিস্ফোরণ, পুলিশ সদস্য নিহত

Next Post
পাকিস্তানে কূটনীতিক বহরে বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত পুলিশ ভ্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে ১২ দেশের কূটনীতিক বহরে বিস্ফোরণ, পুলিশ সদস্য নিহত

বাংলাদেশ দলের পরিবর্তন নিয়ে মাঞ্জেকার মন্তব্য করছেন একজন সংবাদ প্রতিবেদক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের যে পরিবর্তন চান মাঞ্জেকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT