চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক ফারুককে বিদায় জানালো চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 16, মে 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য নায়ক ফারুকের স্মরণে শ্রদ্ধাঞ্জলি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা নায়ক ও সংসদ সদস্য ফারুককে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়েছে। এদিন এফডিসিতে তাকে শেষ শ্রদ্ধা জানানোর পর দুপুর পৌনে ৩টায় চ্যানেল আইয়ের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এফডিসির পর চ্যানেল আই কার্যালয়ের সামনে নায়ক ফারুকের আরেক দফায় নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। দুপুর সাড়ে ৩টার দিকে চ্যানেল আই চত্বরে তার জানাজায় অংশ নেন শোবিজ অঙ্গনের মানুষেরা।

চ্যানেল আই কার্যালয়ে শেষবারের মতো নায়ক ফারুককে দেখতে ছুটে আসেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, খল-অভিনেতা মিশা সওদাগর, আফসানা মিমি, ফেরদৌস সহ অনেক পরিচিত মুখ।

জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ।

এসময় তিনি চলচ্চিত্রে কিংবদন্তী নায়ক ফারুকের অবদান নিয়ে সংক্ষিপ্ত কথা বলেন। কৃষি নির্ভর গ্রামীণ জীবনে নায়কের ফারুকের অবদানের কথাও এসময় বলেন শাইখ সিরাজ। বলেন, ‘বলা হয় মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে শক্তিশালী ভাষা হচ্ছে চলচ্চিত্রের। বাংলাদেশের গ্রামীণ মানুষের কাছে সেই ভাষায় নতুন স্বপ্নের দিনের কথা পৌঁছে দিয়েছেন নায়ক ফারুক। সিনেমায় ফারুক মানেই গ্রামীণ মানুষের সাহসের নাম। জোতদার দখলদারদের হাত থেকে যে রক্ষা করে সাধারণ মানুষকে। তার যুদ্ধ ছিলো ক্ষুধার বিরুদ্ধে। ক্ষুধা দূর করতে মহাজনদের রুখে দেওয়ার পাশাপাশি কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারের বিষয়টিও উঠে এসেছে তার অভিনীত অনেক সিনেমায়।

এরআগে বেলা পৌনে ১২টার দিকে ফারুকের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেই মিয়া ভাই খ্যাত এই নায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

নায়ক ফারুকের স্মরণে শোকপ্রকাশের জন্য উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সেই অনুষ্ঠানে প্রথমেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ ও স্পিকারের পক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য ফারুককে শ্রদ্ধা নিবেদন করা হয়। এই আনুষ্ঠানিকতায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বেলা ১২টা ৩৫ মিনিটে শহীদ মিনার থেকে এফডিসির উদ্দেশে রওনা হয় চিত্রনায়ক ফারুককে বহনকারী লাশবাহী অ্যাম্বুলেন্সটি। তারআগে শহীদ মিনার প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

Tags: আফসানা মিমিএফডিসিকেন্দ্রীয় শহীদ মিনারচ্যানেল আইজানাজানায়ক ফারুকফারুকফেরদৌসমিয়া ভাইমিশা সওদাগরলিড বিনোদনশহীদ মিনারশাইখ সিরাজশাকিব খানসিনেমা
Previous Post

তারা হয়তো চায় না বর্তমান সরকার রাষ্ট্রপরিচালনায় থাকুক: প্রধানমন্ত্রী

Next Post

‘গণহারে’ খেলোয়াড় বিক্রি করবে আর্সেনাল

Next Post
আর্সেনাল ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণহারে’ খেলোয়াড় বিক্রি করবে আর্সেনাল

রেলমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-কক্সবাজার রেল চলাচল সেপ্টেম্বরে: রেলমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT