চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাককে ময়ূর সাজানো হচ্ছে’- কাকে খোঁচা দিলেন বাপ্পী?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
আত্মবিশ্বাসী যুবক কালো পোশাক ও চশমা পরা, শহরের পেছনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাপ্পী চৌধুরী, ছবি: নূর

কোথাও সক্রিয় নন বাপ্পী চৌধুরী! না সিনেমায়, না সোশ্যাল হ্যান্ডেলে! তবে হুট করে শনিবার রাতে এই নায়ক তার ভেরিফায়েড ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন। সেখানে তিনি ‘কাক ও ময়ূর’ প্রসঙ্গ টেনে ইঙ্গিতপূর্ণ একটি স্ট্যাট্যাস দিয়েছেন!

বাপ্পী চৌধুরী তার স্ট্যাট্যাসে লিখেছেন, “বর্তমানে কাককে জোর করে ময়ূর সাজানোর অপচেষ্টা হচ্ছে। কারণ দিনশেষে কাক তো কাকই থাকবে! শুধু সময়ের ব্যবধানে ময়ূরগুলো হারিয়ে যাবে।”

হাজার লাইক কমেন্টের ভরে উঠেছে বাপ্পীল স্ট্যাটাসটি। তাতে চোখে রাখলে দেখা যাবে, নেটিজনদের মিশ্র প্রতিক্রিয়া।

এদিকে, গেল ডিসেম্বরে ‘অপারেশন জ্যাকপট’ ছবিতে থাকা না থাকা নিয়ে খবরের শিরোনামে আসেন বাপ্পী। শুরুতে তিনি এই ছবিতে থাকবেন বলে শোনা গেলেও পরে জানান, তিনি নিজেই সরে গেছে। এও জানান, শুরুতে তাকে একভাবে গল্প শোনানো হলেও পরে বুঝতে পারেন, যেমনটা শুনেছিলেন স্ক্রিনে তেমন গুরুত্বপূর্ণ হিসেবে তার উপস্থিতি থাকবে না। ফেসবুকে লাইভে এসে বাপ্পী এসব নিয়ে বিস্তর আলোচনা করেন।

এই বিষয়টিকে বাপ্পী অভিযোগ করে জানান, তার সঙ্গে এক প্রকার প্রতারণা করা হয়েছে। এ কারণে তিনি নিজেই সরে যান। তাকে বাদ দেয়া হয়নি।

বাপ্পী বলেন, আমাকে মৌখিকভাবে যা বলেছিল বিশ্বাস করেছিলাম। এ কারণে চুক্তিবদ্ধ হয়েছিলাম। পরে যখন স্ক্রিপ্ট পাই তখন মনে হয় কাজটি করা আমার মোটেও উচিত হবে না। এ কারণে সরে আসি। কিন্তু আমাকে বাদ দিয়েছে বলা হচ্ছে। এটা সম্পর্ণ ভুল তথ্য।

পরে ‘অপারেশন জ্যাকপট’র শুটিং শুরু হয় অনন্ত জলিলকে নিয়ে। সঙ্গে আরও আছেন নিরব, ইমন, রোশান, সাঞ্জ জন, শিপনসহ অনেকে। বাপ্পীর দেওয়া স্ট্যাট্যাস ঘিরে ওই পোস্টে অনেকেই এই সিনেমার প্রসঙ্গ টেনে নেটিজনদের মন্তব্য করতে দেখা গেছে।

এ ব্যাপারে বাপ্পীর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মা অসুস্থ। মনোযোগ মাকে ঘিরে। এই মুহূর্তে কথা বলতে পারবেন না।

দীর্ঘদিন যাবৎ সিনেমা করছেন না বাপ্পী। কয়েক বছরে তার সবগুলো ছবি মুখ থুবড়ে পড়েছে। সর্বশেষ গত রোজার ঈদে তার অভিনীত ‘শত্রু’ ছবি মুক্তি পেলেও ব্যবসায়িক বিপর্যয় ঘটে।

বছর খানেক ধরে নতুন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না বাপ্পী। এমনকি তার অভিনীত প্রায় পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় থাকলেও সেগুলোর মুক্তি অনিশ্চিত। এতে করে অনেকেই ধারণা করছেন, বাপ্পী ফিল্ম ক্যারিয়ার নিয়ে হতাশ! তবে বাপ্পীর দাবি, তিনি ভালো গল্প ও চরিত্রের আশায় আছেন।

বাপ্পী চৌধুরী বলেন, দরকার হলে আরও দেরি করবো কিন্তু ভালো ছবি ছাড়া করবো না। আমি অনেক ছবি ছেড়ে দিয়েছি। যদি আমি সিনেমাগুলো ছেড়ে না দিতাম অনেকেই কাজ পেত না। তার মানে এই না যে আমি নতুন ছবি পাচ্ছি না। আমি আসলে ভালো কাজের জন্য নিজেকে প্রস্তুত করছি এবং সময় নিচ্ছি। আমাকে অনেকেই ভালোবাসেন, আমি তাদের কোনো হতাশ করতে চাই না।

Tags: অনন্ত জলিলঅপারেশন জ্যাকপটফেসবুক স্ট্যাটাসবাপ্পী চৌধুরীলিড বিনোদন
Previous Post

ভারতে ১০ বছরে ম্যাচে দুই ফিফটি পাওয়া তৃতীয় ক্রলি

Next Post

মেসি না খেলায় ‘ক্ষতিপূরণ’ চায় হংকং সরকার

Next Post
ফুটবল দলের খেলোয়াড়রা বদলি বেঞ্চে বসে থাকছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি না খেলায় ‘ক্ষতিপূরণ’ চায় হংকং সরকার

আসামিরা আদালত ভবনে আসার পথে পুলিশ ও আইনজীবীদের সঙ্গে দেখা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পছন্দের প্রতীকে ভোট না দেয়ায় সংঘবদ্ধ ধর্ষণ, ১০ জনের মৃত্যুদণ্ডাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT