চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটকেন্দ্র পরিদর্শনের সময় হিরো আলমের ওপর হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 17, জুলাই 2023
in বাংলাদেশ
A A
হিরো আলমের ওপর হামলার সময় ভোটকেন্দ্রের বাইরে জনতার ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায় বিপক্ষের প্রার্থীর কর্মীরা। পরে পুলিশ হুইসেল বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বর্তমানে রামপুরার বেটার লাইফ হাসপাতালে হিরো আলম চিকিৎসাধীন।

সোমবার ১৭ জুলাই বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ ধাওয়ার ঘটনা ঘটে।

এসময় বিপক্ষ প্রার্থীর লোকজনের ধাওয়ায় আহত হন হিরো আলম। পরে পুলিশ হুইসেল বাজিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি সারাদিন বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর হামলা চালায়।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ১৭ হাজারের বেশি ভোটার রয়েছেন কলেজটির এই সাত কেন্দ্রে।

Tags: উপ নির্বাচ‌নহিরো আলম
Previous Post

উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

Next Post

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

Next Post
নির্বাচনী কেন্দ্রের একজন ব্যক্তি মোবাইলে ছবি তোলার সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

বাংলাদেশের চলচ্চিত্রের তিন মহান নির্মাতার কালো-সাদা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যজিৎ-ঋত্বিক-মৃণালদের চলচ্চিত্রপাঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT