চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হিরো আলম না জানিয়ে কেন্দ্রে যাওয়ায় নিরাপত্তা দিতে পারেনি পুলিশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 22, জুলাই 2023
in অপরাধ, বাংলাদেশ
A A
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের প্রেস ব্রিফিং, নিরাপত্তা পরিস্থিতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয়বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে পুলিশ নিরাপত্তা দিতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আর এ সুযোগে দুষ্কৃতিকারীরা হামলা করে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার ২২ জুলাই দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির একটি আয়োজনে তিনি এ কথা বলেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী হিরো আলমকে নিরাপত্তা দিতে পারেনি। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে আমরা সর্বদা তৎপর রয়েছি। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল। এখন ব্যবসায়ীদের কোথাও চাঁদা দিতে হয় না।

তিনি বলেন, ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা জনিত কোনো সমস্যা নেই। তারা নির্বিঘ্নে ব্যবসা করে যাচ্ছেন। এ পরিস্থিতি ধরে রাখতে হলে পুলিশ ও ব্যবসায়ীদের সঙ্গে যে সুসম্পর্ক সেটি অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের ওপর যেনো কেউ কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখবো।

এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, আপনারা যদি দেখেন কোনো ধরনের জুলুম, চাঁদাদাবি বা ব্যবসায় ক্ষতির চেষ্টা করছে পুলিশকে জানালে আপনাদের পাশে থাকব। পাশাপাশি ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোনো দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: খন্দকার গোলাম ফারুকডিএমপি কমিশনারহিরো আলমের ওপর হামলা
Previous Post

চলে গেলেন চ্যাপলিন কন্যা জোসেফিন

Next Post

ডেঙ্গুতে ‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

Next Post
স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে ‘হেলথ ইমার্জেন্সি’ ঘোষণার অবস্থা তৈরি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনা প্রয়োজনে ডালভাত খাবেন, কিন্তু মাথা নত করবেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা প্রয়োজনে ডালভাত খাবেন, কিন্তু মাথা নত করবেন না: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT