চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়া মনির দায়ের করা মামলায় হিরো আলম গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 15, নভেম্বর 2025
in - সেমি লিড, অপরাধ
A A
হিরো আলমের ছবি, তিনি একটি কালো জ্যাকেট ও লাল শার্ট পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে তার স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১৫ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর হাতিরঝিলের উলন এলাকায় নিজ অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) ইবনে মিজান গণমাধ্যমকে জানান, হিরো আলমের বিরুদ্ধে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

হিরো আলমের স্ত্রী রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং স্বর্ণালংকার চুরির অভিযোগে গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলা করেন। মামলায় হিরো আলমসহ আহসান হাবিব সেলিম ও ১০–১২ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।

অভিযোগে বলা হয়—সম্প্রতি দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে ২১ জুন মীমাংসার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পক্ষকে ডাকা হলে সেখানে হিরো আলম ও তার সহযোগীরা বাদী পক্ষের সঙ্গে গালিগালাজ এবং পরে তার বর্তমান বাসায় ঢুকে লাঠি দিয়ে মারধর করে। এতে রিয়া মনির শরীরে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। এসময় তার গলায় থাকা দেড় ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

মামলায় হিরো আলম আগে জামিন পেলেও আদালতে নিয়মিত হাজিরা না দেওয়ায় জামিন শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে। বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরীর আবেদনের পর গত বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।

পরোয়ানা জারির তিন দিনের মাথায় আজ তাকে গ্রেপ্তার করা হলো। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: গ্রেপ্তারহিরো আলম
Previous Post

প্লট নিয়ে প্রতিষ্ঠান না গড়লে, তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাকে আনতে হবে: শিল্প উপদেষ্টা

Next Post

মদিনায় বৃষ্টিতে সিক্ত হজরত মুহাম্মদ (সাঃ) মসজিদ, সতর্কতা জারি

Next Post
মদিনায় হজরত মুহাম্মদ (সাঃ) মসজিদের দৃশ্য, বৃষ্টির মধ্যে শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মদিনায় বৃষ্টিতে সিক্ত হজরত মুহাম্মদ (সাঃ) মসজিদ, সতর্কতা জারি

কারেন বিদ্রোহীরা অস্ত্র ও গোলাবারুদ প্রদর্শন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫ বছর পর মায়ানমার-থাইল্যান্ড সীমান্তবর্তী শহর পুনরুদ্ধার করল 'কারেন' বিদ্রোহীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT