চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক সমস্যার এক সমাধান ‘আয়ুর্বেদিক চা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:29 অপরাহ্ন 06, ফেব্রুয়ারি 2023
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
আয়ুর্বেদিক চা বিভিন্ন স্বাদের কাপ ও পাতা দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

এক কাপ ধোঁয়া উঠা গরম চা ক্ষণিকের জন্য আমাদের সব ধরনের চিন্তা এবং অস্বস্তি থেকে মুক্তি দেয়। সেই জন্যই হয়তো চায়ের সাথে বাঙালির আবেগ জড়িত। তবে কিছু চা এমন রয়েছে যা সত্যিকার অর্থে আমাদের স্বাস্থ্য জন্য উপকারি।

আয়ুর্বেদীক কিছু চা রয়েছে যেগুলো শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে। আয়ুর্বেদে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যার কার্যকারিতা চিকিৎসা শাস্ত্রেও উল্লেখ রয়েছে।

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে পুষ্টিবিদ নামামী আগারওয়াল বলেন, অনেকগুলো ভেষজ উপকরণ একটি স্বাস্থ্যকর চা তৈরি করতে পারে।

একই প্রসঙ্গে সহমত প্রকাশ করে পুষ্টিবিদরা ৫টি আয়ুর্বেদিক ভেষজ চা খাবার পরামর্শ দিয়েছেন যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই চা-গুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যা দূর করতেও সাহায্য করে।

ক্যামোমাইল চা
ক্যামোমাইল এক ধরনের ফুল। ঘুমের সমস্যা যাদের আছে, তাদের জন্য এ ভেষজ ফুল দিয়ে বানানো চা অত্যন্ত কার্যকরী। পুষ্টিবিদ নামামী আগরওয়াল বলেন, যদিও ক্যামোমাইল চা ঘুমের সমস্যা দূর করতে পারে, কিন্তু এটি ঘুমের অভ্যাস পরিবর্তনের বিকল্প না।

পুষ্টিবিদ বাত্রা বলেন, ঘুমের আগে এই চা খেলে ভালো ঘুম হবে। ক্যামোমাইল গরম পানিতে ডুবিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিয়ে চা সহজেই তৈরি করা যায়। তারপর, মিশ্রণটি ছেঁকে পরিবেশন করুন।

আয়ুর্বেদিক চা পাত্রে, ফুলের সাথে সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আদা চা
যদি কারো গ্যাস্ট্রিক এর সমস্যা থাকে এবং বমি বমি ভাব থাকে, তাদের জন্য আদা চা অনেক উপকারি।

পুষ্টিবিদরা সকালে খালিপেটে আদা চা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। ছোট এক টুকরা আদা ৪ থেকে ৫ মিনিট পানিতে ফুটিয়ে ছেঁকে পান করুন।

আয়ুর্বেদিক চা গ্লাসে, সঙ্গে আদা ও পুদিনা পাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

লেমনগ্রাস ও আদা চা
লেমনগ্রাস রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। যাদের ডায়বেটিস আছে তাদের জন্য লেমনগ্রাস চা ঔষধের বিকল্প হতে পারে। কিন্তু খালি পেতে লেমনগ্রাস খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। তাই এক টুকরো আদা সাথে দিয়ে চা বানিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হবে না।

লেবু, আদা, পুদিনা পাতা ও আদার সাথে আয়ুর্বেদিক চা. Channel i News - চ্যানেল আই নিউজ

জবা ফুলের চা
মেয়েদের অনেকেই ঋতুস্রাব চলাকালীন মারাত্মক পেট ব্যথায় ভুগে থাকেন। সেই অবস্থা থেকে কিছুটা প্রশান্তি দিতে জবা ফুলের চা সাহায্য করবে।

দুটি আয়ুর্বেদিক চা গ্লাস রঙিন পানীয় সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

তুলসী পাতা চা
তুলসী পাতায় ঔষধি উপাদান আছে যা হাঁপানি এবং ব্রঙ্কাইটিস রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি শরীরে অ্যান্টি অ্যালার্জিক কার্যক্রম সম্পাদন করে। এটি অস্থিমজ্জাকে রক্ষা করতেও সাহায্য করে, যা অক্সিজেন বহনকারী লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা তৈরি করে যা পরিপাকতন্ত্রকে সুগঠন করে।

ফুটন্ত গরম পানিতে ৪-৫টি তুলসী পাতা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে পরিবেশন করুন।

Tags: ভেষজ চা
Previous Post

বসন্তের কেনাকাটায় বিকাশের ক্যাশব্যাক অফার

Next Post

বসন্তের শুরুতেই ‘কোক স্টুডিও বাংলা’র নতুন সিজন

Next Post
কোক স্টুডিও বাংলা নতুন সিজনের পারফরম্যান্সের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বসন্তের শুরুতেই ‘কোক স্টুডিও বাংলা'র নতুন সিজন

শ্রমিকরা বিক্ষোভ করছে, চ্যানেল আই অনলাইন সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনানোটিশে ছাঁটাইয়ের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT