চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের মাঝপথে বড় দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:30 অপরাহ্ন 03, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার উল্লাসে ভাসছেন, মাঠে জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

আসরের মাঝপথে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ধারাবাহিক পারফর্মার ডানহাতি পেসার ম্যাট হেনরির বিশ্বকাপ শেষ হয়ে গেছে। হ্যামস্ট্রিং চোটে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ৩১ বর্ষী তারকা। পরিবর্তে দলে যুক্ত করা হয়েছে ২৮ বর্ষী ডানহাতি পেসার কাইল জেমিসনকে।

হেনরি সাউথ আফ্রিকার বিপক্ষে চোট পেয়েছিলেন। তার চোট শঙ্কার মধ্যে ডানহাতি জেমিসনকে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে আগেই ভারতে উড়িয়ে আনে কিউই দল। শনিবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে অনুশীলনও করবেন।

কিউইদের প্রধান কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা ভাগ্যবান যে জেমিসনের মতো একজন ক্লাস খেলোয়াড় আমাদের আছে এবং তাকে পেলাম। তার দক্ষতা এবং শারীরিক গুণাবলী যেকারও জন্য হুমকি এবং অতিরিক্ত হিসেবে বিশ্বকাপের প্রথম দুই সপ্তাহ সে আমাদের সাথেই অনুশীলন করেছিল।’

‘পিঠের দুটি চোট সেরে আসার পর ফর্মে ফেরার জন্য জেমিসনকে বেশ কঠোর পরিশ্রম করতে হবে এবং জানি সে সত্যিই বেশ খুশি তার প্রথম বিশ্বকাপের দলে যুক্ত হতে পারে।’

আসরে এপর্যন্ত ৭ ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছেন ছিটকে যাওয়া। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর দুই ম্যাচে তিনটি করে উইকেট নিয়েছিলেন।

হেনরি ছাড়াও আরেক পেসার লোকি ফার্গুসন গোড়ালির চোটে ভুগছিলেন। শনিবার বেঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। আগে টিম সাউদির সম্ভাব্য বিকল্প হিসেবেও দলের সাথে ছিলেন জেমিসন।

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজেমিসননিউজিল্যান্ডনেদারল্যান্ডসফার্গুসনভারতলিড স্পোর্টসসাউদিহেনরি
Previous Post

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় নির্বাচন

Next Post

টেইলর সুইফট ঝড় এবার বাংলাদেশে!

Next Post
টেইলর সুইফটের পারফরম্যান্সের ছবি, চারজন নারী শিল্পী মঞ্চে. Channel i News - চ্যানেল আই নিউজ

টেইলর সুইফট ঝড় এবার বাংলাদেশে!

বাঙালি সাহিত্য সম্মাননা ও পুরস্কার প্রাপ্ত লেখক ও সাহিত্যিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাঙালি সাহিত্য সম্মাননা ও পুরস্কার পাচ্ছেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT