চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের বোলাররাও মানুষ, সুযোগ কাজে লাগাতে হবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচের প্রেস কনফারেন্সে বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। ১৪৯ রানে গুটিয়ে গিয়ে ফলো-অনও এড়াতে পারেনি। দ্বিতীয় ইনিংসে অবশ্য ভিন্ন চিত্র দেখা গেছে। ৫১৫ রানের লক্ষ্য সামনে রেখে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৫৮ রান করেছে টিম টাইগার্স। প্রথম ইনিংসে বাংলাদেশ সুযোগ কাজে লাগাতে পারেনি বলে আক্ষেপ করেছেন টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তার মতে, চ্যালেঞ্জ থাকলেও ভারতের বোলাররা মানুষ। তারা ভুল করলে তা কাজে লাগাতে হবে।

তৃতীয় দিন খেলা শেষে সংবাদ সম্মেলনে এসেছিলেন হেম্প। সেখানে ভারতের শক্তিমত্তা ও বোলারদের পারফরম্যান্সের কথা তুলে ধরেছেন হেম্প। সেই তারাও যে ভুল করতে পারে সেটাও জানিয়েছেন।

বলেছেন, ‘ভারত ১৭টি টেস্ট সিরিজ জিতেছে ঘরের মাঠে। সবাই জানে তারা কতটা শক্তিশালী বিশ্বের যেকোনো জায়গায়। বিশেষ করে ঘরের মাঠে। আমরা নিজেদের মেলে ধরার সুযোগ সম্পর্কে কথা বলেছি। এটা আমাদের মনের মধ্যে রাখতে হবে নাহলে প্রতিযোগীতা করে লাভ নেই। আমরা জানি হুমকি আছে কিন্তু আমাদের সুযোগ কাজে লাগতে হবে। দেখতে হবে কীভাবে আমরা নিজেদের সামর্থ্য কাজে লাগাতে পারি।’

‘কিছু কিছু সময় আমাদের বোলারদের ওপর চড়াও হতে হবে। তখন আমাদের ফিল্ডিংয়ের দিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা যাতে ভুল না করি। আমাদের সবসময় রান করার সুযোগ খুঁজতে হবে। যখন তারা ভুল করবে আমাদের সুযোগ লুফে নিতে হবে। মনে রাখতে হবে ভারতের বোলাররাও মানুষ। তারা সব সময় ভালো বোলিং করবে না। আমরা যদি সব সময় রান তুলতে না চাই তাহলে সুযোগ হারাবো। ভারত, ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে আমাদের এটাকিং মাইন্ডসেট নিয়ে খেলতে হবে।’

ভারতের বোলারদের প্রশংসা করে হেম্প বলেন, ‘নিজেদের মাঠে ওরা খুবই আত্মবিশ্বাসী হয়ে খেলে। আমাদের দিক থেকে বিষয়টা ছিল কীভাবে সামাল দেয়া যায়। এই ভাবনা থেকে আমরা রান বের করতে চেয়েছি। ব্যাটসম্যানদের বলা হয়েছে তারা যেন নিজেদের শক্তির জায়গায় আস্থা রেখে খেলে।’

Tags: চেন্নাই টেস্টবাংলাদেশ-ভারতলিড স্পোর্টসহেম্প
Previous Post

ভারতের আবেদনে ইলিশ যাচ্ছে ৩ হাজার টন

Next Post

সিলেট ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

Next Post
বজ্রপাতের সময় আকাশে ঝলমলে আলো ও বজ্রের ঝনঝনানি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট ও সিরাজগঞ্জে বজ্রপাতে ৭ জনের মৃত্যু

ইলেকট্রিক থ্রি হুইলার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেল মসজিদে ইলেকট্রিক থ্রি হুইলার প্রদান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT