চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্মেন্দ্রর গোপন অন্ত্যেষ্টি কেন, হেমার বেদনাবিধুর স্বীকারোক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:52 অপরাহ্ন 01, ডিসেম্বর 2025
in বিনোদন
A A
দুজন ব্যক্তি হাস্যোজ্জ্বল মুখে ফুলের পাশে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ পার হলো বলিউডের কিংবদন্তী অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণের, তবুও যেন শোক কাটছে না চলচ্চিত্র জগৎ থেকে শুরু করে সাধারণ ভক্তদের মধ্যে। এর মাঝেও অভিনেতার অনুরাগীদের একাংশ দেওল পরিবারের ওপর চরম অসন্তুষ্ট প্রিয় অভিনেতাকে শেষ বিদায় জানানোর সুযোগ না পাওয়ায়।

পরিবার কেন শেষকৃত্যকে ব্যক্তিগত পরিসরে সীমাবদ্ধ রাখল এ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল নেটিজেনদের মাঝে। অবশেষে এই প্রসঙ্গে মুখ খুললেন হেমা মালিনী।

আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে হেমা এই নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।

সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা চলচ্চিত্র নির্মাতা হামাদ আল রেয়ামি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করেন। এই নোটে তিনি ধর্মেন্দ্রর মৃত্যুর পর হেমা মালিনীর সঙ্গে তার সাক্ষাতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

হামাদ প্রকাশ করেছেন, তিনি হেমার সঙ্গে পরিবারের ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজনের সিদ্ধান্তের পেছনের কারণগুলো নিয়ে আলোচনা করেছিলেন। তিনি জানান, হেমা মালিনী তাকে জানিয়েছেন, ধর্মেন্দ্রর শেষ দিনগুলো ছিল ‘নিষ্ঠুরতা আর কষ্টে ভরপুর’। শেষের দিনগুলোতে অভিনেতার শারীরিক কষ্ট সইতে পারছিল না পরিবারও।

হামাদ হেমা মালিনীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লেখেন, ‘শোকের তৃতীয় দিনে আমি প্রয়াত সুপারস্টার ধর্মেন্দ্রর স্ত্রী কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এটা ভিন্ন একটি বেদনাদায়ক, হৃদয়বিদারক ঘটনা, এমন একটি জিনিস যা আমি যতই চেষ্টা করি না কেন, আমার বোধগম্য হবে না।’

হামাদ আরও লেখেন, তিনি হেমার সঙ্গে বসেছিলেন এবং বুঝতে পারছিলেন যে অভিনেত্রী অনেক কষ্টে নিজের ভেতরের কষ্ট লুকানোর চেষ্টা করছেন। হেমা মালিনীর কথোপকথনের কথা বলতে গিয়ে হামাদ বলেন, হেমা তাকে বলেছেন, ‘ধর্মেন্দ্র সারা জীবন কখনও চাননি যে কেউ তাকে দুর্বল বা অসুস্থ দেখুক। এমনকি নিকটাত্মীয়দের কাছেও নিজের কষ্ট গোপন করতেন তিনি।’

তার কথায়, অন্ত্যেষ্টিক্রিয়া গোপন রাখার কারণ সম্পর্কেও হেমা মালিনী কথা বলেছিলেন। হামাদের মাধ্যমে ভক্তদের কাছে পৌঁছে দেওয়া এই বার্তায় হেমা গভীর দুঃখ প্রকাশ করে বলেন, ‘তিনি দুঃখিত যে তার ভক্তরা তাকে শেষবারের মতো দেখার সুযোগ পাননি। আর একজন ব্যক্তি মারা গেলে সিদ্ধান্ত পরিবারের ওপর নির্ভর করে।’

Tags: ধর্মেন্দ্রবলিউডহেমা মালিনী
Previous Post

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা-থাইল্যান্ডে বন্যায় নিহত ছাড়াল ১ হাজার

Next Post

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুইডেনে দোয়া মাহফিল

Next Post
সুইডেনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সুইডেনে দোয়া মাহফিল

অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অন্তরাত্মা’র মুক্তির দিনক্ষণ জানালো আইস্ক্রিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT