চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ আরোহী নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:19 অপরাহ্ন 17, এপ্রিল 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় চালকসহ মোট ৮ জন নিহত হয়েছেন।হেলিকপ্টারটিতে থাকা সবাই এ দুর্ঘটনায় প্রাণ হারান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৭ এপ্রিল) স্থানীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষ জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি এয়ারবাস এইচ-১৩০ মডেলের, যা একটি স্থানীয় বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকানাধীন। দুর্ঘটনার বিষয়ে উদ্ধার কার্যক্রমের প্রধান নির্বাহী মোহাম্মদ সায়াফি জানান, মেলাউইয়ের একটি পাম বাগান থেকে উড্ডয়নের প্রায় পাঁচ মিনিটের মধ্যেই হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলটি খাড়া পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা একটি দুর্গম এলাকা, যা পার্শ্ববর্তী সেকাদাও জেলার অন্তর্ভুক্ত।

দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে সময় নেয়। পরে সেখানে গিয়ে ২ জন ক্রু ও ৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক রয়েছেন।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটির লেজের অংশ মূল কাঠামো থেকে আলাদা হয়ে কয়েক কিলোমিটার দূরে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, উড্ডয়নের সময়ই লেজের অংশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যদিও এর পেছনের কারণ এখনও স্পষ্ট নয়।

এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার কারণ উদঘাটনে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Tags: ইন্দোনেশিয়াসবাই নিহতহেলিকপ্টার বিধ্বস্ত
Previous Post

হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার

Next Post

‎সিলেটে বাসিয়া নদী পুন:খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Next Post

‎সিলেটে বাসিয়া নদী পুন:খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এআই'র 'বিপজ্জনক শক্তি' বুঝতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্র, কোনদিকে যাচ্ছে বিশ্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT