চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

আসাদুজ্জামান বাবুল by আসাদুজ্জামান বাবুল
11:46 পূর্বাহ্ন 11, জুলাই 2026
in - সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A
গোপালগঞ্জে টানা বর্ষণে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে গোপালগঞ্জ জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০টি পরিবারের আড়াই শতাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। জলাবদ্ধতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন গোপালগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়াপাড়া এতিমখানা রোড, নিচুপাড়া, পাচুড়িয়া, বটতলাসহ শহরের বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে রয়েছে। ফলে কর্মজীবী মানুষ, চাকরিজীবী ও শিক্ষার্থীরা ঘর থেকে বের হতে না পেরে চরম দুর্ভোগে পড়েছেন। অনেক বাড়িতে পানি ঢুকে পড়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা কার্যকর নয়। অতীতে একটি ড্রেন নির্মাণ করা হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং সঠিক সংযোগ ব্যবস্থা না থাকায় সেটি কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতেই পুরো এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে।

বাসিন্দারা জানান, সপ্তাহব্যাপী বৃষ্টিতে শুধু ৫ নম্বর ওয়ার্ড নয়, পৌরসভার অন্যান্য নিম্নাঞ্চলেও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাঁটুসমান পানিতে শিশু, নারী ও বৃদ্ধদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক পরিবার রান্না করতে পারছে না, স্বাভাবিকভাবে চলাচলও ব্যাহত হচ্ছে। প্রতিটি ভারী বৃষ্টিই এলাকার মানুষের জন্য নতুন দুর্ভোগ বয়ে আনে।

জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Tags: জলাবদ্ধতাপানিবন্দী
Previous Post

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

Next Post

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Next Post
ময়মনসিংহ জেলার মানচিত্র ও বাংলাদেশ মানচিত্রে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বৃদ্ধা নারী ও দুই শিশু মোবাইল ফোন দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনালী খাতুন: যাকে সুরক্ষা দিতে পারেনি ভারতীয় সংবিধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT