চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ভোর থেকেই তুমুল বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 20, সেপ্টেম্বর 2026
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সকাল হওয়ার আগেই বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা। গত কয়েকদিনের টানা তীব্র গরমের পর বৃষ্টি জনজীবনে স্বস্তি দিলেও সকালবেলার কাজে বের হওয়া মানুষজন পড়েন চরম ভোগান্তিতে।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে শুরু হয় টানা ঝুম বৃষ্টি। ফলে অফিসগামী, স্কুলগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের চলাচল ব্যাহত হয়।

বৃষ্টির কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজটের পাশাপাশি জনজীবনে স্বাভাবিক গতি ব্যাহত হয়। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে সাধারণ মানুষকে বাড়তি সময় ও ভোগান্তি পোহাতে হয়। রাস্তায় দীর্ঘক্ষণ বাস ও রিকশার জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। ফলে অনেকেই বৃষ্টিতে ভিজেই কর্মস্থলে যেতে বাধ্য হচ্ছেন।

রাজধানীর উত্তরা এলাকায় বাসে ওঠার সময় বেশ কিছু যাত্রীকে ভিজে যেতে দেখা যায়। স্কুলগামী শিক্ষার্থীদেরও বৃষ্টির মধ্যে পথ চলতে হয়েছে।

অন্যদিকে, কারওয়ান বাজারগামী কর্মজীবী নারী শারমিন জানান, অফিসে যাওয়ার পথে রিকশা পেতে তাকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। পরে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় যেতে বাধ্য হন তিনি।

রোববার (২০ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

তাছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Tags: তুমুল বৃষ্টি
Previous Post

আসিয়ান কাপে অংশ নিতে ঢাকা ছাড়ল বাংলাদেশ

Next Post

হোয়াটসঅ্যাপের ‘মিটআপ’ গ্রুপ থেকে মসজিদে জমায়েত

Next Post

হোয়াটসঅ্যাপের ‘মিটআপ’ গ্রুপ থেকে মসজিদে জমায়েত

বাংলাদেশের জালে চীনের ডজনের বেশি গোল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT