চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টির পর এবার দেশজুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:13 পূর্বাহ্ন 07, মে 2025
in - সেমি লিড, পরিবেশ
A A
উচ্চ তাপমাত্রার সূর্য্যরশ্মি ও আকাশে সূর্য্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল কয়েকদিনে রাজধানী ঢাকাসহ প্রায় সারা দেশেই বৃষ্টি অনেকটা স্বস্থি এনেছে জনজীবনে। তবে এবার ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম- বিডব্লিউওটি।

সংস্থাটি জানায়, আগামী ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকার উপর দিয়ে একটি মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ আসতে যাচ্ছে।

এটি একটি আংশিক তাপপ্রবাহ, মানে এই সময় সারাদেশে তাপপ্রবাহ থাকবে না, তবে তাপপ্রবাহ আক্রান্ত স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হতে পারে বলে জানায় সংস্থাটি।

বিডব্লিউওটি জানায়, চুয়াডাঙ্গা, যশোর, কুষ্টিয়া, নাটোর, নড়াইল, মেহেরপুর, ঝিনাইদহ, মাগুরা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, পাবনা ও এর পার্শ্ববর্তী এলাকা তীব্র তাপপ্রবাহ বইতে পারে। এইসকল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে উঠে যেতে পারে।

অপরদিকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে, সাতক্ষীরা, পিরোজপুর, বাগেরহাট, গোপালগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, রংপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, গাজীপুর, নাটোর, জয়পুরহাট, টাঙ্গাইল ও এর পার্শ্ববর্তী এলাকায়।
এই সকল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে উঠে যেতে পারে।

তাছাড়া সম্পূর্ণ সিলেট ও ময়মনসিংহ বিভাগে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা নেই। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে মৃদু মানের তাপপ্রবাহ বিরাজ করতে পারে।

তাপপ্রবাহ চলাকালীন সময়ে তাপপ্রবাহ আক্রান্ত এলাকা গুলোতে বৃষ্টির পরিমান অনেক হ্রাস পেতে পারে, তারপরও আকস্মিকভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা থেকে যায়।

Tags: তাপপ্রবাহ
Previous Post

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক গড়তে চায় কানাডা

Next Post

বেড়েই চলেছে স্বর্ণের দাম

Next Post
গোল্ড বার ও কয়েনের সাথে ছোট ট্রলি, স্বর্ণের দাম নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেড়েই চলেছে স্বর্ণের দাম

বার্সেলোনা ও ইন্টার মিলান ম্যাচের মুহূর্ত, খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্টারের সঙ্গে এমন হারের পর যা বলছেন বার্সা কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT