চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছ্যাঁকা খেয়ে পুরান ঢাকার আইডল তৌসিফ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 20, মার্চ 2025
in বিনোদন
A A
তৌসিফের পারফরম্যান্সের সময় দর্শকদের আনন্দ ও উচ্ছ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরান ঢাকার সূত্রাপুরের গল্প এটা। যে গল্পে উঠে আসবে সেই এলাকার বিভিন্ন সমস্যার চিত্র। বিভিন্ন সমস্যা বললে ভুল হবে, মূলত এলাকার একটি বিশেষ সমস্যা নিয়ে এগিয়ে যাবে ‘প্রেম ভাই’ নাটকের গল্প!

যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। সঙ্গে আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফারুক আহমেদ। সজিব খানের গল্পে সেজান নুরের সংলাপে ঈদের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন ইমরাউল রাফাত। নাজমুল হাসানের সিনেমাটোগ্রাফিতে ‘প্রেম ভাই’ নাটকে উঠে আসবে পুরান ঢাকার দারুণ এক গল্প।

সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা খুব বেশি আগাম বলতে নারাজ। তবুও আভাস দিলেন এভাবে, সূত্রাপুর এলাকায় গত দুই বছর ধরে কাজ করে যাচ্ছে সব সমস্যার সমাধান করা প্রেম ভাই। বিশেষ করে এলাকার তরুণ টগবগে যুবক, প্রেমিক-প্রেমিকাদের একমাত্র আশা-ভরসা এই প্রেম ভাই। এই প্রেম ভাই অনার্স শেষ করে এলাকাতেই থেকে গেছে। দুই বছর আগে শিলা নামের এক মেয়ের সাথে এক বছর প্রেম করেছে। চাকরি বা ব্যবসা করে না বলে শিলার প্রেম ভেঙে যায়। শিলার চলে যাওয়াটা প্রেমের কাছে মোটেও সহজ ব্যাপার ছিল না।

মূলত এই হারানোর ব্যথা কিংবা বিরহের দাগ বুকে নিয়ে নতুন মিশনে নামে প্রেম ভাই। যে মিশনের কারণে রাতারাতি এলাকার সকল তরুণ-তরুণী আর প্রেমিক-প্রেমিকার নয়নমণি হয়ে ওঠেন প্রেম ভাই। কিন্তু ছ্যাঁকা খেয়ে কী এমন কাজ করছিলেন প্রেম ভাই তথা তৌসিফ মাহবুব, সেটা জানতে হলে চোখ রাখতে হবে সিএমভি’র ঈদ আয়োজনে।

পুরান ঢাকার আইডল তৌসিফের সঙ্গে অতিথিরা সুন্দর সাজে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ ‘প্রেম ভাই’ নাটকের প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এই ঈদে অন্তত ২০টি বিশেষ নাটক মুক্তি দিতে যাচ্ছে সিএমভি। এগুলো চাঁদরাত থেকে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

Tags: ঈদের নাটকতটিনীতৌসিফনাটকলিড বিনোদন
Previous Post

সিমেন্ট নিয়ে গবেষণায় মেঘনা গ্রুপ ও বুয়েট সমঝোতা স্মারক

Next Post

৩ এপ্রিলও ছুটি ঘোষণায় ঈদে টানা ৯ দিনের ছুটি

Next Post
জনপ্রিয় ট্রেন স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ এপ্রিলও ছুটি ঘোষণায় ঈদে টানা ৯ দিনের ছুটি

জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT